নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি বারের বাইরে হামলা চালানো বন্দুকধারীর গায়ে থাকা হুডির নিচের শার্টে ইরানের পতাকার মতো নকশা ছিল। এই সংক্রান্ত একটি ছবি পেয়েছে যুক্তরাষ্ট্রে বিবিসির অংশীদার সিবিএস আমেরিকা।
কর্তৃপক্ষ জানিয়েছে, গুলি চালানোর পর পুলিশের গুলিতে নিহত এনডিগা ডায়াগন নামের ওই ব্যক্তির পরনে ছিল ‘আল্লাহর সম্পত্তি’ লেখা একটি হুডি।
পহেলা মার্চ টেক্সাসের রাজধানী অস্টিনে এই গুলি চালানোর ঘটনা ঘটে। যেখানে দুইজন নিহত এবং ১৪ জন আহত হন। আক্রমণটি ‘সন্ত্রাসী’ হামলা কি না সেটি যাচাই করার কথা আগেই জানিয়েছিল মার্কিন কর্তৃপক্ষ। সূত্র: বিবিসি বাংলা






