Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home অপরাধ

আওয়ামী লীগ অফিস খুলতে গিয়ে আটক ৫

আওয়ামী লীগ অফিস খুলতে গিয়ে আটক ৫
1
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলার ঘটনা বাড়ছেই। এর মধ্যে দিনাজপুরের পার্বতীপুরে কার্যালয় খুলতে এলে পাঁচ নেতাকর্মীকে আটক করে পুলিশ। গতকাল বুধবার তাদের আটক করা হয়। এছাড়া চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও বরগুনায় কার্যালয় খুলে সেখানে আওয়ামী লীগের ব্যানার টাঙানো হয়।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খোলাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার জেরে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

তারা হলেন- আকতার হোসেন, সাজ্জাদ হোসেন, গৌরাঙ্গ রায়, মোজাম্মেল হক এবং বাবলু সরকার। তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

পার্বতীপুর মডেল থানার ওসি ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা করা হয় ।

চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম নগরীতে আবার দলীয় কার্যালয়ে সাইনবোর্ড টাঙিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। গতকাল বুধবার সকালে জুলাই গণহত্যা মামলার আসামি মহিবুল হাসান চৌধুরী নওফেল তার ফেসবুক আইডি থেকে এ-বিষয়ক একটি ভিডিও পোস্ট করেন।

ফেসবুকে নওফেল লেখেন, দীর্ঘ ১৮ মাস পর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দারুল ফজল মার্কেটের অফিসে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

এর আগে গত সোম ও মঙ্গলবার কোতোয়ালি থানা থেকে মাত্র ৩০০ গজ দূরে দোস্ত বিল্ডিংয়ে উত্তর জেলা আওয়ামী লীগের অফিসে ব্যানার টাঙান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিন জানান, তারা চোরের মতো হুট করে এসে স্লোগান দিয়ে ব্যানার টাঙিয়ে চলে যায়। ভিডিওতে থাকা ব্যক্তিদের আমরা চিহ্নিত করার চেষ্টা করছি।

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ জানান, গতকাল জেলা ও মহানগর আওয়ামী লীগের পরিত্যক্ত ভবনের প্রধান ফটকে দলীয় নামে ব্যানার লাগানো হয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত সরে যান।

এ ব্যাপারে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, আমরা ঘটনাটি শুনেছি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বরগুনা প্রতিনিধি জানান, গতকাল বরগুনা শহরের শের-ই-বাংলা সড়কে অবস্থিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও শেখ মুজিব ও হাসিনার ছবি টাঙানো হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও জেলা ছাত্রলীগ নেতা ফাহাদ হাসান তানিম তার সহযোগীদের নিয়ে পতাকা উত্তোলন করেন।

এ ব্যাপারে বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অফিসে ছবি ও পতাকা উত্তোলন করা হয়েছে। আমরা বিষয়টি প্রশাসনকে অবহিত করেছি, যাতে তারা দ্রুত ব্যবস্থা নেয়।

বরগুনা সদর থানার ওসি আবদুল আলীম বলেন, যারা এ কাজ করেছে, তাদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

Previous Post

মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা জীবনকে জাহান্নাম বানাত

Next Post

জেরায় অসুস্থ হয়ে পড়লেন বাদী, পরবর্তী শুনানি ৯ মার্চ

Next Post
জেরায় অসুস্থ হয়ে পড়লেন বাদী, পরবর্তী শুনানি ৯ মার্চ

জেরায় অসুস্থ হয়ে পড়লেন বাদী, পরবর্তী শুনানি ৯ মার্চ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh