Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় বিমানবন্দরে যাত্রীবাহী বিমানে আগুন

দক্ষিণ কোরিয়ায় বিমানবন্দরে যাত্রীবাহী বিমানে আগুন

ফাইল ছবি

2
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ কোরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর বুসানের আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী একটি বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার স্থানীয় সময় রাতে বিমানে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণপূর্বাঞ্চলীয় বুসান শহরের বিমানবন্দরে যাত্রীবাহী বিমানে আগুন ধরে গেছে। তবে নিরাপত্তা কর্মীরা কেবিন ক্রু-সহ ১৭৬ আরোহীকে বিমান থেকে নিরাপদে সরিয়ে নিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার দমকল কর্তৃপক্ষ বলছে, রাজধানী সিউল থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণপূর্বের বুসান শহরের গিমহে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হংকংয়ের উদ্দেশ্যে উড্ডয়নের অপেক্ষায় থাকা এয়ার বুসানের একটি বিমানে অগ্নিকাণ্ড ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বিমানের পেছনের দিকে আগুন ধরে যায়।

পরে নিরাপত্তাকর্মীরা বিমানের ১৭৬ আরোহীর সবাইকে নিরাপদে নামিয়ে আনেন। এই ঘটনায় কোনও যাত্রী হতাহত হননি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুসানের গিমহে আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন ধরে যাওয়া এয়ার বুসানের বিমানে ১৬৯ জন যাত্রী ও ৭ কেবিন ক্রু ছিলেন।

এর আগে, গত ২৯ ডিসেম্বর থাইল্যান্ডের ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ১৮১ যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল জেজু এয়ারের ফ্লাইট ৭সি২২১৬। জেজু এয়ারের এই বিমানে ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। এতে ওই বিমানের ১৭৯ যাত্রীর প্রাণহানি ঘটে।

এই বিমান বিধ্বস্তের ঘটনায় গঠিত তদন্ত কমিটি সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, বিধ্বস্ত জেজু এয়ারের বিমানের উভয় ইঞ্জিনে হাঁসের দেহাবশেষ পাওয়া গেছে। ছয় পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, জেজু এয়ারের বোয়িং ৭৩৭-৮০০ বিমানের উভয় ইঞ্জিনে বাইকাল টিলসের ডিএনএর অস্তিত্ব মিলেছে। বাকাল টিলস এক প্রজাতির পরিযায়ী হাঁস; যা শীতকালে দলে দলে দক্ষিণ কোরিয়ায় উড়ে যায়।

প্রতিবেদনে ল্যান্ডিং গিয়ার মোতায়েন না করে বিমানটি কী কারণে অবতরণ করেছে এবং ফ্লাইটের ডাটা রেকর্ডার কেন বিমানের শেষ চার মিনিটে রেকর্ডিং বন্ধ করে দিয়েছে, সে সম্পর্কে কোনও প্রাথমিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তদন্তকারীরা।

Previous Post

সাইফের হামলাকারী কি বাংলাদেশি? মুম্বাই পুলিশের বক্তব্যে ধুম্রজাল

Next Post

‘ব্যক্তি স্বার্থে দলের স্বার্থ নষ্ট করলে ছাড় নয়’

Next Post
‘ব্যক্তি স্বার্থে দলের স্বার্থ নষ্ট করলে ছাড় নয়’

‘ব্যক্তি স্বার্থে দলের স্বার্থ নষ্ট করলে ছাড় নয়’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

অস্ত্রবাহী জাহাজে আক্রমণ, বদলে গেল যুদ্ধের মোড়

অস্ত্রবাহী জাহাজে আক্রমণ, বদলে গেল যুদ্ধের মোড়

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ

নির্বাচন ব্যাহত করতে ফ্যাসিবাদের ফন্দি

নির্বাচন ব্যাহত করতে ফ্যাসিবাদের ফন্দি

৩০ ডিআইজিসহ পুলিশের ৩৯ কর্মকর্তাকে একযোগে বদলি

৩০ ডিআইজিসহ পুলিশের ৩৯ কর্মকর্তাকে একযোগে বদলি

ধর্মের নামে বিভক্তি চায় না বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ধর্মের নামে বিভক্তি চায় না বিএনপি: সালাহউদ্দিন আহমদ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh