এরশাদুল বারী : কোপেনহেগেনে বসবাসরত বাংলাদেশিদের নাগরিক সেবার কার্যক্রম ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় আগামী আগস্ট ২০২৫ থেকে কোপেনহেগেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে নাগরিক পরিষেবা সম্পর্কে বেশ কিছু নতুন দিক-নির্দেশনা দেয়া হয়েছে। বিশেষ করে নতুন পাসপোর্ট করা ও নবায়ন, ভিসা, ড্রাইভিং লাইসেন্স, পাওয়ার অব অ্যাটর্নিসহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় কাজের ব্যাপারে নিম্নোক্ত পরামর্শ মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
১. পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে এক্সপায়ারড ডেটের অন্তত ৬ মাস বা এক বছর সময় হাতে রেখে আবেদন করা।
২. জাতীয় নাগরিক সনদ বা এনআইডি এবং জন্ম সনদ বাংলাদেশ থেকে ডিজিটালাইজড করা এবং সেটার কপি অনলাইনে বাংলা ও ইংরেজি ভার্সনে অ্যাভেলেবল রাখা।
৩. যাদের জন্ম বাংলাদেশে না ভিন্ন কোন দেশে তাদেরকে সংশ্লিষ্ট দেশ থেকে এসব প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করে নেয়া।
৪. দুতাবাসে যেকোনো কাজের জন্য পুর্বেই অনলাইনে অ্যাপোয়েন্টমেন্ট নিয়ে রাখা। নিচের লিংকে ক্লিক করে দুতাবাসের এপয়েন্টমেন্ট নিতে হবে।
https://appointment.bangladeshembassy.dk/
৫. বেশিরভাগ কাজ অনলাইন ভিত্তিক হওয়ায় সরাসরি দূতাবাসে যাওয়ার প্রয়োজন নেই।
উপরোক্ত নির্দেশনাসমূহ সবাইকে মেনে চলার জন্য দুতাবাসের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।





