Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home শিক্ষাঙ্গন

৪৪’র ভাইভা শেষে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার নেওয়ার দাবি

৪৪’র ভাইভা শেষে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার নেওয়ার দাবি
1
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নিজস্ব প্রতিবেদক:
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ৪৬তম এর লিখিত পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন একদল চাকরিপ্রার্থী। একইভাবে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষে ৪৭তমের প্রিলিমিনারি নেওয়ার দাবি জানিয়েছেন তারা। দাবি আদায়ে রোববার (৬ এপ্রিল) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) ৪৪, ৪৫ এবং ৪৬তম বিসিএসের লিখিত প্রার্থীদের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। ‘মার্চ টু পিএসসি’ কর্মসূচির মুখপাত্র মোস্তাকিন আহমেদ আশিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়েছিল ২০২৪ সালের ২২ ডিসেম্বর। ৬ মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখনও অর্ধেক প্রার্থীর ভাইভা শেষ হয়নি। যে গতিতে পিএসসি এগোচ্ছে, তাতে আরও এক বছর সময় লাগবে ৪৪তম বিসিএসের ভাইভা শেষ করতে। এরমধ্যে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা রয়েছে। মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া অধিকাংশ প্রার্থী ৪৬ এর লিখিত দেবে। তারা মৌখিক পরীক্ষার প্রস্তুতি নেবে নাকি লিখিত পরীক্ষার প্রস্তুতি নেবে?

মোস্তাকিন আহমেদ আশিক জানান, আমাদের দাবি খুবই স্পষ্ট। আমরা একটি বিসিএসের সঙ্গে আরেকটি বিসিএস যেন জড়িয়ে না যায়। অর্থাৎ ৪৪ এর ভাইভা শেষে ৪৬ এর লিখিত এবং ৪৬ এর লিখিত শেষ হওয়ার পর ৪৭তম বিসিএসের প্রিলি নিতে হবে। এজন্য আমরা একটি রোডম্যাপ তৈরি করেছি। আগামীকাল রোববার পিএসসিকে আমরা এ রোডম্যাপ দেব। একই সঙ্গে পিএসসির কাছ থেকে রোডম্যাপ নিয়েও আসবো। দেশের সব বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা আমাদের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন বলেও জানান তিনি।

চাকরিপ্রার্থীদের যেসব দাবি
৪৪তম বিসিএসের রোডম্যাপ: বাকি থাকা ভাইভা প্রার্থীদের জন্য পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করতে হবে। চলতি বছরের মে মাসের মধ্যে ভাইভা শেষ করা। জুন মাসের মধ্যে চূড়ান্ত ফলাফল দিতে হবে।

ক্যাডার ও নন-ক্যাডারে পদ বৃদ্ধি: নন-ক্যাডার বিধি ২০২৩ বাতিল করতে হবে। ৪৪তম বিসিএসে ক্যাডার এবং নন-ক্যাডারে পদসংখ্যা বৃদ্ধি করে ভাইভায় উত্তীর্ণ সবাইকে চাকরির দেওয়ার ব্যবস্থা করতে হবে।

৪৫তম লিখিত রেজাল্ট প্রকাশ: ৪৪তম বিসিএসের চূড়ান্ত রেজাল্ট শেষে ৪৫তম লিখিত রেজাল্ট প্রকাশ করে ৪৫তম ভাইভা দ্রুত নেওয়া শুরু করতে হবে এবং তা ২০২৫ সালের ডিসেম্বরের আগে শেষ করতে হবে।

৪৬তম লিখিত পরীক্ষা: ৪৪তম ফাইনাল রেজাল্ট ও ৪৫তম লিখিত রেজাল্ট প্রকাশের পর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নিতে হবে।

৪৭তম প্রিলি পরীক্ষা: ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার অন্তত দুই মাস পর ৪৭তম প্রিলিমিনারি পরীক্ষা নিতে হবে।

Previous Post

দক্ষিণ কোরিয়া বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

Next Post

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৬০, আহত ১৬২

Next Post
যুদ্ধবিরতি শুরুর পর ৯৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৬০, আহত ১৬২

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আব্বাস আরাঘচি

সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আব্বাস আরাঘচি

ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

ডেনমার্কে জাতীয় নির্বাচন : প্রাথমিক ফলে কিছুটা এগিয়ে ক্ষমতাসীনরা

ডেনমার্কে জাতীয় নির্বাচন : প্রাথমিক ফলে কিছুটা এগিয়ে ক্ষমতাসীনরা

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh