Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home অপরাধ

সেই এএসপি-পরিদর্শকের বিরুদ্ধে মামলা

সেই এএসপি-পরিদর্শকের বিরুদ্ধে মামলা
1
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ও একই থানার সাবেক উপপরিদর্শক (এসআই) মো. মাজহারুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। দুইজনই পদোন্নতি পেয়ে একজন সহকারী পুলিশ সুপার (এএসপি) ও একজন পরিদর্শক হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নম্বর আমলি আদালতের বেঞ্চ সহকারী মো. আজহারুল ইসলাম।

তিনি জানান, ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গত ১৭ এপ্রিল মামলার আবেদন করেন গিয়াস উদ্দিন নামের এক ব্যক্তি। ওইদিনই বিচারক এ.কে.এম ছিফাতুল্লাহ্ আবেদনটি আমলে নেওয়ায় রেজিস্ট্রার খাতায় মামলা (২৭৭/২৫) হিসেবে নথিবদ্ধ করা হয়েছে।

মো. আজহারুল ইসলাম জানান, মামলা সম্পর্কে বিচারক এখনো কোনো আদেশ দেননি। রোববার (২৭ এপ্রিল) আদেশ হওয়ার সম্ভবনা রয়েছে।

মামলাটি দায়ের করেছেন গিয়াস উদ্দিন (৫৫)। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার মরিচারচর গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে।

মামলা ও বাদী সূত্রে জানা যায়, গিয়াস উদ্দিনের পরিবারের সঙ্গে প্রতিবেশী নজরুল ইসলামের পরিবারের পূর্ব বিরোধ ছিল। ২০১০ সালের ২৭ নভেম্বর দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে শফিকুল ইসলামের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করে। এমতাবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে বাসায় ফিরলে কিছুদিন পর আবারও অসুস্থ হয়ে যান। এমতাবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে দশ দিন চিকিৎসা শেষে আবারও বাসায় নিয়ে আসা হয়। বাসায় কয়েক বছর স্থানীয়ভাবে চিকিৎসা চলছিল। ২০১৫ সালে গুরুতর অসুস্থ হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকদিন চিকিৎসা শেষে বসায় নিয়ে আসার পরদিন (একই বছরের ২ জানুয়ারি) মারা যান শফিকুল ইসলাম।

এ ঘটনায় নিহতের বড় ভাই গিয়াস উদ্দিন বাদী হয়ে থানায় মামলা করতে গেলে ওসি মো. মিজানুর রহমান মামলা নেননি। এমতাবস্থায় ২০১০ সালের ৭ ডিসেম্বর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৪ ধারায় নালিশি অভিযোগ দায়ের করা হয়। ওইদিনই অভিযোগটি থানায় এজহার হিসেবে নথিবদ্ধ করতে থানা পুলিশকে নির্দেশ দেন বিচারক। ওসি মো. মিজানুর রহমান এজাহার হিসেবে নথিবদ্ধ না করে থানার উপপরিদর্শক (এসআই) মো. মাজরুল ইসলামের মাধ্যমে বাদী গিয়াস উদ্দিনকে জানান মামলাটি থানায় এসেছে, আপনার (বাদীর) টিপসই লাগবে। বাদী সরল মনে ওসি ও এসআইয়ের কথা বিশ্বাস করে টিপসই দেন।

পরবর্তীতে আদালত থেকে বাদী মামলার কপি তুলে দেখেন, অন্য একটি মামলা লিখে বাদীর স্বাক্ষর নেওয়া যে মামলাটি এজহার হিসেবে নথিবদ্ধ করেন তাতে বাদীর নালিশি মামলার ১ নম্বর আসামি নজরুল ইসলামের নাম বাদ দিয়ে বাদীর ভাতিজা মো. আবদুর রশিদের নাম লিখে রাখা হয়েছে।

নিহতের ছেলে সুমন আহমেদ বলেন, আমার জেঠা গিয়াস উদ্দিন আদালতে নজরুল ইসলামকে এক নম্বর আসামি করে আরও ১১ জনের নাম উল্লেখ করে মামলা করেছিলেন। অন্যদের নাম ঠিক রেখে ১ নম্বর আসামির নাম কেটে দেন ওসি মো. মিজানুর রহমান ও এসআই মো. মাজহারুল ইসলাম। মামলা করার সময় নজরুল ইসলাম ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে চাকরি করতেন। বর্তমানে তিনি অবসরে আছেন।

রাজনৈতিক সুপারিশ আর মোটা অঙ্কের টাকার বিনিময়ে নজরুল ইসলামের নাম বাদ দিয়ে নিরপরাধ আবদুর রশিদকে এক নম্বর আসামি করা হয়েছে। আবদুর রশিদকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়। তাই আমার পরিবার কষ্ট পেয়ে এত বছর মামলার কোনো খোঁজখবর নেয়নি।

তিনি বলেন, রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। এখন বৈষম্য দূর করতে সরকার চেষ্টা চালাচ্ছে। মানুষ তার আইনগত অধিকারসহ সব ধরনের অধিকার ফিরে পাওয়ার আশা করছে। তাই সাবেক ওসি মিজানুর রহমান ও সাবেক এসআইকে আইনের আওতায় আনতে মামলা দায়ের করা হয়েছে। আশা করছি, আদালত তাদের গ্রেফতার করে ন্যায়বিচার নিশ্চিত করবে।

মামলার আইনজীবী শাহজাহান কবির সাজু বলেন, বিচারকের নির্দেশে আবেদন মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। বাদী নিশ্চয় ন্যায়বিচার পাবেন বলে প্রত্যাশা করছি।

বক্তব্য জানতে নজরুল ইসলামের মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানা যায়, ঈশ্বরগঞ্জ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হয়েছেন। তিনি বর্তমানে ঢাকায় কর্মরত রয়েছেন। একই থানার সাবেক উপপরিদর্শক (এসআই) মো. মাজহারুল ইসলাম পদোন্নতি পেয়ে পরিদর্শক হয়েছেন। তিনি কোথায় কর্মরত তা জানা যায়নি।

কথা হয় ঈশ্বরগঞ্জ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানের সঙ্গে। তিনি বলেন, আমার বিরুদ্ধে মামলা হওয়ার বিষয়টি এখনো জানি না। ঈশ্বরগঞ্জ থানায় ২০০৯ সাল থেকে আড়াই বছর চাকরি করেছি। এ সময়ের মধ্যে কারও সঙ্গে অন্যায় করিনি।

বাদীর দায়ের করা মামলায় ১ নম্বর আসামি নজরুল ইসলামের নাম কেটে ১ নম্বরে বাদীর ভাতিজা আবদুর রশিদের নাম লেখার কারণ সম্পর্কে তিনি বলেন, ঘটনাটি অনেক আগের। আগের মামলা সংক্রান্ত কাগজপত্রগুলো দেখতে হবে। এরপর সবকিছু বলা যাবে। এই মুহূর্তে এতকিছু মনে নেই।

একই ধরনের বক্তব্য দিয়ে ঈশ্বরগঞ্জ থানার সাবেক উপপরিদর্শক (এসআই) মো. মাজহারুল ইসলাম বলেন, আমিও মামলার বিষয়ে কিছু জানি না। তবে খোঁজ নেব। অনেক আগের ঘটনা হওয়ায় মনে নেই। আমি এখন পদোন্নতি পেয়ে পরিদর্শক হয়েছি।

Previous Post

সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

Next Post

জনবল নিয়োগ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Next Post
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮৪ শিক্ষার্থী বহিষ্কার

জনবল নিয়োগ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh