Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home আন্তর্জাতিক

সিন্ধুর পানি বন্ধ প্রসঙ্গে ‘যুদ্ধের হুঙ্কার’ পাকিস্তানের

সিন্ধুর পানি বন্ধ প্রসঙ্গে ‘যুদ্ধের হুঙ্কার’ পাকিস্তানের

ফাইল ছবি- পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

1
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতশাসিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ পর্যটকের প্রাণহানির ঘটনায় পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের সিন্ধু পানিবণ্টন চুক্তি বাতিল ও দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সীমিত করেছে ভারত।

প্রতিক্রিয়ায় পানি বন্ধ করার যেকোনো প্রচেষ্টা ‘যুদ্ধের উসকানি’ হিসেবে বিবেচিত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। একই সঙ্গে ভারতীয় নাগরিকদের জন্য ‘বিনা ভিসা প্রকল্পের’ আওতায় দেওয়া সব ভিসা বাতিল, ভারতের সঙ্গে প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ এবং ১৯৭২ সালের সিমলা চুক্তি স্থগিত করেছে দেশটি। আনাদোলু এজেন্সি

১৯৭২ সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ শান্তিচুক্তি। এই চুক্তির মাধ্যমেই জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা নির্ধারণ হয়েছিল।

পাকিস্তান জানিয়েছে, তারা ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দিচ্ছে। ভারতকে তৃতীয় কোনো দেশে বাণিজ্যের জন্যও তারা নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতের নাগরিকদের জন্য পাকিস্তানের ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পাশাপাশি, ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে এবং দুই দেশের মধ্যে সব ধরনের বাণিজ্যিক লেনদেনও স্থগিত করা হয়েছে।

বিবৃতিতে পাকিস্তান আরও জানিয়েছে, তারা ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে। পানি বন্ধ বা অন্যদিকে প্রবাহিত করার যেকোনো উদ্যোগকে ‘যুদ্ধের উসকানি’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ বলছে, এমন কিছু করা হলে ‘জাতীয় ক্ষমতার পূর্ণ শক্তি দিয়ে’ এর প্রতিক্রিয়া জানাবে তারা।

এর আগে বুধবার পাকিস্তানের বিরুদ্ধে ৫টি সিদ্ধান্ত ঘোষণা করে ভারত। সিদ্ধান্তগুলো হলো— সিন্ধু পানিচুক্তি বাতিল, পাকিস্তানের সঙ্গে আটারি সীমান্ত বন্ধ, পাকিস্তানে ভারতের হাইকমিশন থেকে কর্মী প্রত্যাহার, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল ও ৪৮ ঘণ্টার মধ্যে দেশটির নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ।

এরপর বৃহস্পতিবার একধাপ এগিয়ে ভারতের সঙ্গে সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত রাখার ঘোষণা দিয়েছে এবং তাৎক্ষণিকভাবে ওয়াগাহ সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত জানাল পাকিস্তান।

এছাড়াও ইসলামাবাদের ঘোষণায় ‘বিনা ভিসা প্রকল্পের’ আওতায় ভারতীয় নাগরিকদের দেওয়া সব ভিসা স্থগিত করা হয়েছে। ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের সংখ্যা ৩০ জনে নামিয়ে আনতে বলা হয়েছে এবং ভারতীয় প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টাদের ৩০ এপ্রিলের মধ্যে পাকিস্তান ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি অবস্থানের এই পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে।

Previous Post

যে কারণে ইংল্যান্ডের নাগরিক হচ্ছেন পাকিস্তানের আমির

Next Post

প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: সেই দুই তরুণী আটক

Next Post
প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: সেই দুই তরুণী আটক

প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: সেই দুই তরুণী আটক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh