নিজস্ব প্রতিবেদক : সরকারি আদেশ ও সচিবালয় নির্দেশিকার বিধিমালা ভঙ্গ করায় সচিবালয় ভাতার দাবিতে আন্দোলনরত চার কর্মচারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্দোলন চালিয়ে যাওয়ায় কর্মচারী পরিষদের সভাপতি বাদিউল কবিরসহ চারজনকে আটক করা হয়।
এর আগে গতকাল ভাতার দাবিতে সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় অর্থমন্ত্রণালয়ের সামনে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সচিবালয়ে সতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাসচিবালয়ে সতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা
এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের সামনে কিছু লোকজনের আনাগোনা দেখে আইনশৃঙ্খলার বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
উল্লেখ, সচিবালয়ে কর্মরত সব কর্মচারীদের জন্য ২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’র দাবিতে তারা আন্দোলন করছেন।






