Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home অপরাধ

শেষ বয়সে আশ্রয়হীন নিগারন নেছা, নাতির বিরুদ্ধে বাড়িছাড়া করার অভিযোগ

শেষ বয়সে আশ্রয়হীন নিগারন নেছা, নাতির বিরুদ্ধে বাড়িছাড়া করার অভিযোগ
0
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নিজস্ব প্রতিবেদক : মেহেরপুরের গাংনী উপজেলায় জমিজমার দখল নিতে এক বৃদ্ধাকে বাড়িছাড়া করার অভিযোগ উঠেছে নাতির বিরুদ্ধে। সম্প্রতি উপজেলার গাড়াডোব গ্রামে এ ঘটনা ঘটে।
বর্তমানে ওই বৃদ্ধা প্রতিবেশীর বাড়ির বারান্দা ও আত্মীয়স্বজনের বাড়িতে মানবেতর জীবন যাপন করছেন বলে দাবি করেছে কয়েকজন এলাকাবাসী।

প্রায় ৭০ বছর বয়সী ওই বৃদ্ধার নাম নিগারন নেছা। তিনি গাড়ডোব এলাকার বাসিন্দা।

গ্রামের কয়েকজন বলেন, নিগারন নেছা দীর্ঘদিন ধরে নাতির সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন। দুই বছর আগে তাঁর স্বামী মারা যান। তাঁদের বড় ছেলে মাহবুব হোসেন মারা যান প্রায় ১০ বছর আগে। ছোট ছেলে মারা যায় মাত্র ২ বছর বয়সে এবং চার মেয়ে বিয়ের পর স্বামীর সংসারে থিতু হয়েছেন। এ অবস্থায় মাহবুবের একমাত্র ছেলে লিজন মিয়া সব সম্পত্তি একাই দখলে নেন। সম্প্রতি জমিজমা ও সম্পদের ভোগদখল নিয়ে নিগারনের সঙ্গে নাতি লিজনের বিরোধ তৈরি হয়। সেই বিরোধের একপর্যায়ে ওই বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেন নাতি লিজন।

এ বিষয়ে জানতে চাইলে নিগারন নেছা বারবার থেমে যাচ্ছিলেন। চোখের পানি মুছতে মুছতে তিনি বলেন, ‘এই ঘরেই আমি সংসার করেছি, সন্তান মানুষ করেছি। আজ সেই ঘরেই আমার ঠাঁই নেই। জমিও আমার নামে, তবু কেউ মানে না। এই বয়সে এসে পথে পথে ঘুরতে হবে, তা কোনো দিন ভাবিনি।’

মাজেদুল ইসলাম নামের প্রতিবেশী বলেন, দাদির প্রতি লিজন মিয়ার এমন আচরণ পুরো গ্রামের জন্য লজ্জার। এ বয়সে একজন মানুষকে এভাবে বের করে দেওয়া অমানবিক।

ধানখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান বলেন, ঘটনাটি নজরে এসেছে। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সমাজকল্যাণ অধিদপ্তরের মাধ্যমে বয়স্ক ভাতা, অস্থায়ী আশ্রয় ও আইনি সহায়তার বিষয়টিও বিবেচনায় আনার কথা বলা হয়েছে।

নিগারন নেছার মেয়ের স্বামী সদর আলী বলেন, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে নিগারন নেছার নিরাপদ আশ্রয়, ন্যায্য অধিকার ও মানবিক মর্যাদা নিশ্চিত করা হোক। শেষ বয়সে যেন তাঁকে আর পথে পথে ঘুরতে না হয়।

Previous Post

বর্জ্য পোড়ানোর ছবি দিলে পুরস্কার দেবে সরকার

Next Post

দলের একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: বিএনপির প্রার্থী

Next Post
দলের একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: বিএনপির প্রার্থী

দলের একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: বিএনপির প্রার্থী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh