Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home বাংলাদেশ

শহীদ শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকীতে রাবিতে ‘শিক্ষক দিবস’ পালিত

শহীদ শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকীতে রাবিতে ‘শিক্ষক দিবস’ পালিত
5
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নিজস্ব প্রতিবেদক : ঊনসত্তরের গণঅভ্যুত্থানে দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর ড. সৈয়দ মুহম্মদ শামসুজ্জোহার ৫৭তম মৃত্যুবার্ষিকী ছিল বুধবার।

প্রতি বছরের মতো এবারও দিবসটি যথাযোগ্য মর্যাদায় ‘শিক্ষক দিবস’ হিসেবে পালন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ। বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে।

এ উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীবের নেতৃত্বে শহীদ ড. শামসুজ্জোহার সমাধি ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে স্থাপিত জোহা স্মৃতিফলকে ফুল দেওয়া হয়।

এ সময় উপাচার্য বলেন, প্রতি বছরের মতো এবারও আমরা শিক্ষক দিবসে শহীদ শামসুজ্জোহা স্যারের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেছি। বিভিন্ন হল ও বিভাগ থেকে র‍্যালি করা হয়েছে। কেবল আমাদের বিশ্ববিদ্যালয়েই আজকের এ দিবস পালন করছি।

তিনি আরো বলেন, আমরা চাই আমাদের মতো দেশের সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান এ দিবসটি যথাযথ গুরুত্ব ও মর্যাদার সঙ্গে পালন করুক। আমরা মনে করি, দিবসটি দেশব্যাপী পালনের জন্য সরকার এ বিষয়ে আরো গুরুত্ব দেবে।

শহীদ শামসুজ্জোহা স্মরণে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী তাসীন খান বলেন, আজ সেই ১৮ ফেব্রুয়ারি। আমাদের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে। শহীদ শামসুজ্জোহার আত্মত্যাগ আমাদের স্বাধীনতাযুদ্ধের পথ প্রশস্ত করেছিল।

ফলে আজ আমরা এক স্বাধীন দেশের নাগরিক। আজ যখন আমরা একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন দেখি, তখন ড. জোহার সে আদর্শ ও নৈতিকতা আমাদের প্রধান পাথেয় হওয়া উচিত বলে মনে করি।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তাসীন সিদ্দিকা রুপা বলেন, জোহা স্যারের বিষয়ে বলতে গেলে প্রথমেই বলতে হয়, স্যারের চেতনাবোধ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর কোনো জোহা স্যারকে পাবে বলে মনে হয় না। বর্তমানে ছাত্র-শিক্ষক সম্পর্কের মান আগের মতো সেই উঁচু স্থানে নেই বললেই চলে। জোহা স্যারের ত্যাগ আমাদের বারবার উদ্বুদ্ধ করলেও তা কতটুকু ধারণ করা হচ্ছে সেটাই প্রশ্ন।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সজিবুর রহমান বলেন, আমাদের জোহা স্যার, যিনি ৬৯-এর গণঅভ্যুত্থানের স্বপ্নদ্রষ্টা, যিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রেরণাদানকারী শহীদ শিক্ষক। স্বাধীন বাংলাদেশে যত গণআন্দোলন ও অভ্যুত্থান হয়েছে, তার প্রতিটিতেই শহীদ জোহা স্যারের আত্মত্যাগ অনুপ্রেরণা হয়ে আছে।

তারপরও বাংলাদেশ সরকার তার সম্মানে ১৮ ফেব্রুয়ারি, তার শাহাদতের দিনকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করেনি। এটি শহীদ জোহা স্যারের প্রতি একটি বৈষম্য। নতুন সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে, তারা যেন দ্রুত সময়ে জোহা স্যারের সম্মানে ১৮ ফেব্রুয়ারিকে শহীদ জোহা দিবস হিসেবে জাতীয়ভাবে ঘোষণা করেন।

Previous Post

দেশবাসী ও মুসলিম উম্মাহকে রমজান মাসের শুভেচ্ছা জানাল ছাত্রদল

Next Post

পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে রংপুরে ছাত্র শিবিরের র‌্যালী

Next Post
পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে রংপুরে ছাত্র শিবিরের র‌্যালী

পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে রংপুরে ছাত্র শিবিরের র‌্যালী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh