Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home জেলার খবর

মসজিদের মিনারের টাকায় নির্মিত হয় ‘জ্যাকব টাওয়ার’

মসজিদের মিনারের টাকায় নির্মিত হয় ‘জ্যাকব টাওয়ার’

ফাইল ছবি

1
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

জেলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনের আলোচিত ‘জ্যাকব টাওয়ার’ নিয়ে সমালোচনা থামছেই না। মসজিদের মিনার নির্মাণের পরিকল্পনা পরিবর্তন করে বিশাল টাওয়ার নির্মাণ এবং তা তৎকালীন সংসদ-সদস্যের নামে নামকরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

অভিযোগ রয়েছে, টাওয়ার থেকে প্রাপ্ত আয়ের ২৫ শতাংশ মসজিদে বরাদ্দের প্রতিশ্রুতি থাকলেও তার বাস্তবায়ন হয়নি। এছাড়া নির্মাণ ব্যয় নিয়েও প্রশ্ন উঠেছে। ২০১৮ সালের ২৪ জানুয়ারি দক্ষিণ-পূর্ব এশিয়ার সুউচ্চ টাওয়ার হিসাবে জ্যাকব টাওয়ার উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এটি ছিল আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে ভোলার সবচেয়ে বড় অনুষ্ঠান।

প্রাথমিকভাবে ২০১৩ সালে চরফ্যাশনের খাসমহল জামে মসজিদে একটি মিনার নির্মাণের পরিকল্পনা করা হয়। সৌদি আরবের মক্কার শায়খ আবদুল হাফিজ মক্কী ওই বছরের ফেব্রুয়ারিতে মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সৌদি সরকারের তহবিল এবং জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে অর্থায়নের মাধ্যমে ২০১৫ সালের মধ্যে মিনারের নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল।

তৎকালীন সংসদ-সদস্য (এমপি) এবং বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মসজিদের মিনারের পরিবর্তে সেখানে টাওয়ার নির্মাণের সিদ্ধান্ত নেন। পৌরসভার তহবিল থেকে অতিরিক্ত ২০ কোটি টাকা খরচ করে ২২৫ ফুট উচ্চতার জ্যাকব টাওয়ার নির্মাণ করা হয়। পরে মসজিদ কমিটির কাছ থেকে প্রভাব খাটিয়ে একটি রেজুলেশন করিয়ে টাওয়ার নির্মাণের বৈধতা দেওয়া হয়।

রেজুলেশন অনুযায়ী, টাওয়ার থেকে প্রাপ্ত আয়ের ২৫ শতাংশ মসজিদের জন্য বরাদ্দের কথা থাকলেও সেটি দেওয়া হয়নি। মসজিদের মুসল্লিরা অভিযোগ করেন, টাওয়ার নির্মাণের আড়ালে সরকারি অর্থ লুটপাট এবং আÍসাৎ করা হয়েছে। এখন টাওয়ারটিকে মসজিদের মিনার হিসাবে ব্যবহারের দাবি জানিয়েছেন তারা। এ ছাড়া টাওয়ারটি মসজিদের প্রবেশপথে অবস্থিত হওয়ায় মুসলি­দের সুবিধা বিবেচনার কথাও উল্লেখ করেন তারা।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় টাওয়ারের উদ্বোধনী ফলক ভেঙে ফেলেন বিক্ষুব্ধ মানুষ। পরে প্রশাসনের সিদ্ধান্তে এর নাম পরিবর্তন করে ‘চরফ্যাশন টাওয়ার’ রাখা হয়। তবে টাওয়ারটির আয়-ব্যয়ের সুনির্দিষ্ট হিসাব দিতে ব্যর্থ হয়েছে বর্তমান পৌর কর্তৃপক্ষ।

চরফ্যাশন পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামিম হাসান জানান, আগের অনিয়ম দূর করে এখন নিয়ম অনুযায়ী টাওয়ারটি পরিচালনার চেষ্টা চলছে।

বরিশাল বিভাগের কমিশনার রায়হান কাওছার বলেন, ‘এটি মূলত দুই প্রতিষ্ঠানের সম্পত্তি, মসজিদ ও পৌরসভার। মসজিদকে আয়ের একটি অংশ দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও তা বাস্তবায়িত হয়নি। ভবিষ্যতে স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আয়ের নির্দিষ্ট অংশ মসজিদের জন্য আলাদা হিসাবে জমা দেওয়া হবে।’

তুমুল সমালোচনার পরও জ্যাকব টাওয়ারে শীত মৌসুমে প্রতিদিন সহস্রাধিক দেশি-বিদেশি পর্যটক সমাগম হয়।

Previous Post

যেসব জায়গায় বৃষ্টি হতে পারে আজ

Next Post

ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর হচ্ছেন ট্রাম্প

Next Post
ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর হচ্ছেন ট্রাম্প

ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর হচ্ছেন ট্রাম্প

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh