Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home আলোচিত

ভারত-পাকিস্তান উত্তেজনা: সতর্ক থাকতে হবে বাংলাদেশকে

কাশ্মিরে হামলার জেরে সিন্ধু চুক্তি স্থগিত করল ভারত

ফাইল ছবি

2
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নিজস্ব প্রতিবেদক:
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁয়ে মঙ্গলবার ভয়াবহ হামলার রেশ ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণ এশিয়ার এই দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর এমন উত্তেজনাকর অবস্থা গোটা অঞ্চলকেই সংকটে ফেলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষকরা।

তারা বলছেন, ভারত-পাকিস্তানের উত্তেজনার প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। প্রভাব এড়াতে ঢাকাকে এখনই সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।

তারা বলছেন, পুরো পরিস্থিতির ওপর আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সব ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে।

বিশ্লেষকদের মতে, ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি হলে বাংলাদেশে বেশ কয়েকটি বিষয়ে প্রভাব ফেলতে পারে। এর মধ্যে রয়েছে-আঞ্চলিক নিরাপত্তা, রাজনীতি, অর্থনীতি, কূটনীতি, সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ ইস্যু।

তারা আরও বলছেন, সামরিক ও ও ক‚টনৈতিকভাবে বাংলাদেশকে কৌশলী হতে হবে। নীতিনির্ধারণী পর্যায়ে যে কোনো বক্তব্য বুঝে-শুনে দেওয়া উচিত। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি ও সাইবার যুদ্ধে বিভ্রান্তিমূলক তথ্য এড়াতে কঠোর নজরদারি রাখতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মুনরিুজ্জামান বলেন, দক্ষিণ এশিয়ায় বর্তমানে শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। যে দুটি দেশের মধ্যে বর্তমানে অস্থিরতা দেখা দিয়েছে, তাদের মধ্যে সংঘাতের ইতিহাস আছে। তারা দুটি বৃহৎ সামরিক শক্তি এবং পারমাণবিক শক্তিধর দেশ। কাজেই পুরো পরিস্থিতির ওপর আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সব ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ খুব দ্রুত অনেক কিছু পরিবর্তন হচ্ছে। ফলে প্রতিনিয়ত আমাদের দেখতে হবে যে কি কি ধরনের পরিবর্তন হচ্ছে। একই সঙ্গে প্রতিনিয়ত পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে। তবে আমাদের প্রত্যাশা এই অঞ্চলে যেন কোনোভাবেই শান্তি বিঘ্নিত না হয়।

নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) নাঈম আশফাক চৌধুরী বলেন, এখনো পর্যন্ত যে পর্যায়ে আছে, তাতে করে ‘এ কাইন্ড অব পক্সি ওয়ার’র দিকেই সম্ভবত যাচ্ছে। দুটো দেশের পক্সি ওয়ারের মধ্যে আমরা যেন অযথা জড়িয়ে না পড়ি।

তিনি আরও বলেন, যখন বিবৃতি বা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে অভ্যন্তরীণভাবে বা কোনো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তখন এই কথাটা মনে রাখতে হবে-আমরা ন্যায়ের পথে, সত্যের পথে।

দক্ষিণ এশিয়া অঞ্চলে এমনিতেই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বিদ্যমান। ভারত-পাকিস্তানের মধ্যেকার উত্তেজনা এই সংকটকে আরও প্রভাবিত করতে পারে।

বিশ্লেষকরা বলছেন, আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে, তাদের এই বিষয়ে সতর্ক থাকা দরকার। ভারতের প্রতিটি পদক্ষেপের ওপর পুঙ্খানুপুঙ্খভাবে নজর রাখা দরকার বলেও মনে করেন তারা।

Previous Post

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

Next Post

পোপ ফ্রান্সিসের কফিনে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

Next Post
পোপ ফ্রান্সিসের কফিনে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

পোপ ফ্রান্সিসের কফিনে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh