Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home আন্তর্জাতিক

বেসরকারি বিনিয়োগের জন্য তেল খাত খুলে দিচ্ছে ভেনেজুয়েলা

বেসরকারি বিনিয়োগের জন্য তেল খাত খুলে দিচ্ছে ভেনেজুয়েলা
0
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নিজস্ব প্রতিবেদক : ভেনেজুয়েলার তেল খাত বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করার প্রস্তাবে প্রাথমিক অনুমোদন দিয়েছেন দেশটির আইনপ্রণেতারা। এর ফলে যুক্তরাষ্ট্রের বড় জ্বালানি কোম্পানিগুলোর ভেনেজুয়েলায় ফিরে আসার পথ তৈরি হয়েছে। বিষয়টি ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রধান দাবি।

কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতাচ্যুতির তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে সংসদে একটি বিল প্রথম পাঠে অনুমোদন পেয়েছে। প্রস্তাবিত আইনে বেসরকারি কোম্পানিগুলোকে স্বাধীনভাবে তেল অনুসন্ধান ও উত্তোলনের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।

বিলটি দ্বিতীয় পাঠে পাস হলে ভেনেজুয়েলার তেল খাতে কয়েক দশক ধরে চলে আসা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ অনেকটাই শিথিল হবে। এই নিয়ন্ত্রণ ২০০০ দশকের মাঝামাঝি সময়ে আরও কঠোর করেছিলেন প্রয়াত সমাজতান্ত্রিক নেতা ও সাবেক প্রেসিডেন্ট হুগো শাভেজ।

বিলটির পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মাদুরোর সাবেক উপ-প্রধান এবং বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। ক্ষমতা গ্রহণের পর থেকেই তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক দ্রুত স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছেন।

বৃহস্পতিবার রদ্রিগেজের নেতৃত্বের প্রশংসা করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ভেনেজুয়েলার তেলের একটি অংশ পাচ্ছে। তিনি বলেন, “আমাদের দেশ আরও সমৃদ্ধ হবে, কর কমবে। ভেনেজুয়েলা তাদের ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে ভালো করবে।”

এদিকে একই দিনে যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে যে, লরা এফ. ডোগুকে ভেনেজুয়েলার নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এর আগে নিকারাগুয়া ও হন্ডুরাসে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই নিয়োগকে দুই দেশের পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

২০১৯ সালে নিকোলাস মাদুরোর পুনর্নির্বাচনকে অবৈধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে দুই দেশের দীর্ঘদিনের শীতল সম্পর্ক দ্রুত উষ্ণতার দিকে যাচ্ছে।

চলতি বছরের ৩ জানুয়ারি মাদুরোকে কারাকাসে আটক করার পর অল্প সময়ের মধ্যেই মার্কিন কূটনীতিকরা ভেনেজুয়েলায় গিয়ে দূতাবাস পুনরায় চালুর বিষয়ে আলোচনা শুরু করেন। ট্রাম্প একাধিকবার বলেছেন, তিনি দেলসি রদ্রিগেজের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন।

এক শীর্ষ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, দেলসি রদ্রিগেজ শিগগিরই যুক্তরাষ্ট্র সফর করতে পারেন, যদিও ওয়াশিংটনের আরোপিত নিষেধাজ্ঞা এখনো পুরোপুরি প্রত্যাহার করা হয়নি।

মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে রদ্রিগেজ স্পষ্ট করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চালিয়ে যেতে তার সরকার প্রস্তুত।

বিশ্লেষকদের মতে, তেল খাতে সংস্কার এবং কূটনৈতিক অগ্রগতির ফলে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সম্পর্ক জোরদারের বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে।

Previous Post

দেশজুড়ে নির্বাচনি উৎসব

Next Post

টিভির পর্দায় বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচসহ আরও যত খেলা

Next Post
টিভির পর্দায় বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচসহ আরও যত খেলা

টিভির পর্দায় বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচসহ আরও যত খেলা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh