স্পোর্টস ডেস্ক:
এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডে ভারতের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। মেঘালয়ের রাজধানী শিলংয়ের জওয়াহেরলাল নেহরু পোলো গ্রাউন্ডে (স্টেডিয়াম) বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে।
দক্ষিণ এশিয়ান ফুটবলে ভারত বেশ শক্তিশালী প্রতিপক্ষ। ফিফা র্যাংকিংয়েও এগিয়ে তারা। ১২৩তম স্থানে রয়েছে ভারত। এশিয়ান ফুটবলে তাদের অবস্থান ২২তম। আর বাংলাদেশ রয়েছে ফিফা র্যাংকিংয়ে ১৮৫তম স্থানে। এশিয়ায় অবস্থান ৩৯তম।
র্যাংকিং হিসেব করলে বাংলাদেশ ভারতের চেয়ে অনেকটাই পিছিয়ে। বাংলাদেশ এ পর্যন্ত ভারতের বিপক্ষে মাত্র ৩টিতে জয় পেয়েছে। হেরেছে ১৬টিতে, ড্র হয়েছে ১২টি ম্যাচ।






