Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home বিনোদন

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার প্রসঙ্গে যা করলেন দেব

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার প্রসঙ্গে যা করলেন দেব

ফাইল ছবি

1
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

বিনোদন ডেস্ক:
বাংলাদেশ-ভারত সীমান্তের বিস্তীর্ণ এলাকা জুড়ে এখনও কাঁটাতারের বেড়া না থাকার কারণ জানতে চেয়েছেন পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এমপি এবং টলিউড ফিল্মস্টার দীপক অধিকারী ওরফে দেব। খবর এবিপি আনন্দ।

দেব পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার ঘাটাল আসনের এমপি। বর্তমানে ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় শীতকালীন অধিবেশন চলছে। সম্প্রতি বাংলাদেশ-ভারত সীমান্ত সম্পর্কিত ৪টি প্রশ্ন লিখিত আকারে জমা দিয়েছিলেন দেব। তার সেসব প্রশ্নের উত্তর আজ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

দেবের ৪টি প্রশ্ন এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া উত্তরগুলো ছিল—

প্রশ্ন নং ১) বাংলাদেশের সঙ্গে ভারতের মোট সীমান্ত এলাকা কত?

জবাবে কেন্দ্র জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে মোট ৪০৯৬.৭০ কিলমিটার সীমান্ত রয়েছে ভারতের।

প্রশ্ন নং ২) কোন কোন রাজ্যে বাংলাদেশ-ভারত সীমান্তে পড়েছে?

কেন্দ্র জানিয়েছে, পশ্চিমবঙ্গ (২২১৬.৭ কিলোমিটার), আসাম (২৬৩ কিলোমিটার), মেঘালয় (৪৪৩ কিলোমিটার), ত্রিপুরা (৮৫৬ কিলোমিটার) এবং মিজোরাম (৩১৮ কিলোমিটার)।

প্রশ্ন নং ৩) বাংলাদেশ সীমান্তের কত কিলোমিটারে কাঁটাতারের বেড়া নেই?

কেন্দ্র জানিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তের ৮৬৪.৪৮২ কিলোমিটারে কাঁটাতারের বেড়া নেই। এর মধ্যে ১৭৪.৫১৪ কিলোমিটারে বেড়া বসানোর উপায় নেই।

৪) কেন বাংলাদেশ সীমান্তের সর্বত্র কাঁটাতারের বেড়া বসানো সম্ভব হচ্ছে না?

উত্তরে কেন্দ্র জানিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্ত আংশিকভাবে কাঁটাতারহীন হয়ে রয়েছে। এ ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে কেন্দ্রকে। কিছু জায়গায় জলাভূমি রয়েছে। আবার ধস-প্রবণ এলাকাও রয়েছে সীমান্তে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশও (বিজিবি) কাঁটাতারের বেড়া বসাতে দিচ্ছে না বলে জানিয়েছে কেন্দ্র।

কাঁটাতারের বেড়া বসানো একটি দীর্ঘকালীন কাজ। সে ক্ষেত্রে আবহাওয়াজনিত প্রতিবন্ধকতাও রয়েছে। আবার জমি অধিগ্রহণে দেরি হওয়াতেও বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানো যাচ্ছে না বলে জানিয়েছে কেন্দ্র।

প্রসঙ্গত, গত আগস্ট মাসে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর সীমান্ত দিয়ে ভারতে লাগাতার অনুপ্রবেশের বেশ কিছু ঘটনা সামনে এসেছে। সম্প্রতি বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী কিছু অঞ্চলে সংঘাতও হয়েছে। সঙ্গে সীমান্ত নিরাপত্তা নিয়ে সংঘাতও দেখা দিয়েছে ভারতের। সীমান্ত নিরাপত্তা নিয়ে রাজ্য রাজনীতিতে যখন রাজনৈতিক টানাপোড়েন চরমে, সেই সময় দেশের সংসদে বিষয়টি উত্থাপন করলেন তৃণমূলের তারকা সাংসদ দেব।

Previous Post

গণতন্ত্র-স্বাধীনতার প্রশ্নে যা বললেন মান্না

Next Post

আবরার হত্যাকাণ্ড: শর্টফিল্ম ‘রুম নম্বর ২০১১’ মুক্তি পাচ্ছে

Next Post
আবরার হত্যাকাণ্ড: শর্টফিল্ম ‘রুম নম্বর ২০১১’ মুক্তি পাচ্ছে

আবরার হত্যাকাণ্ড: শর্টফিল্ম ‘রুম নম্বর ২০১১’ মুক্তি পাচ্ছে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh