Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home স্বাস্থ্য

ফাসিস্টের দোসররা আমার ক্যারিয়ার শেষ করে দিয়েছে: ডা. নিলুফা

ফাসিস্টের দোসররা আমার ক্যারিয়ার শেষ করে দিয়েছে: ডা. নিলুফা
1
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ সরকারের দোসরদের বিরুদ্ধে গাইনিকোলজিস্ট ক্যারিয়ার নষ্ট করার অভিযোগ তুলেছেন বঞ্চিত চিকিৎসক ডা. নিলুফা ইয়াসমিন। তিনি বলেন, ২০০৯ সালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এফসিপিএস পার্ট-২ প্রশিক্ষণে বাধা দিয়ে আওয়ামী দোসররা আমার গাইনিকোলজিস্ট ক্যারিয়ার নষ্ট করেছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ল রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ডা. নিলুফা ইয়াসমিন।

তিনি দাবি করেন, তার বাধ্যতামূলক তিন বছরের প্রশিক্ষণ এফসিপিএস ডিগ্রির জন্য অপরিহার্য ছিল। কিন্তু তাকে বিভিন্ন স্থানে বদলির কারণে এসব ব্যাহত হয়েছে। স্বৈরশাসকের দোসরদের এমন পদক্ষেপ তার স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে পেশাগত বিকাশকেও করেছে বাধাগ্রস্ত।

লিখিত বক্তব্যে ডা. নিলুফা ইয়াসমিন বলেন, তিনি ২০০৩ সালের ১০ ডিসেম্বর ২২তম বিসিএসের মাধ্যমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম চাকরিতে যোগ দেন। পরবর্তীতে মানিকগঞ্জ ও আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও তিনি কর্মরত ছিলেন। জুলাই ২০০৮ সেশনে এফসিপিএস (গাইনি) প্রথম পর্ব পাসের পর ২০০৯ সালের ৫ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ট্রেনিং পোস্টে (বহিঃ) মেডিকেল অফিসার পদে যোগ দেন তিনি। এফসিপিএস পার্ট-২ দেওয়ার জন্য নিয়ম অনুযায়ী তিন বছরের প্রশিক্ষণ বাধ্যতামূলক হলেও তা পূর্ণ হওয়ার আগেই তাকে ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়।

ডা. ইয়াসমিন আরও বলেন, ২০১১ সালের ১০ মার্চ আদেশ স্থগিতের জন্য অথবা বাংলাদেশের যে কোনো মেডিকেলে ট্রেনিং পোস্টে পদায়নের জন্য আবেদন করেন তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি তাকে প্রস্তাব দেওয়ার নির্দেশ দেন। এ প্রেক্ষাপটে ২০১২ সালের ৮ জানুয়ারি আবারও তিনি আবেদন করেন এবং ডিজি অনুমোদন করে এ বিষয়ে আদেশ দেওয়ার নির্দেশ দেন। পদায়িত করার জন্য কালক্ষেপণ করায় উচ্চ আদালতে একটি রিট দায়ের করলে উচ্চ আদালত আগের আদেশ স্থগিতকরণ ও কেন পদায়ন করা হবে না মর্মে ব্যাখ্যা চেয়ে রুল জারি করেন।

আওয়ামী সরকারের সময়ে হাইকোর্ট রিটটির কোনো নিষ্পত্তি করেননি দাবি করে ডা. ইয়াসমিন বলেন, সরকার পতনের পর ২০২৪ সালের ২২ অক্টোবর উচ্চ আদালতের রায় তার পক্ষে আসে, যার সার্টিফাইড কপি ওই বছরের ৬ নভেম্বর হাতে পান তিনি। কিন্তু আদেশের পরও তাকে তার ন্যায্য অধিকার ফেরত দেওয়া হয়নি।

বঞ্চিত এই চিকিৎসক বলেন, রাজনৈতিক প্রতিহিংসাবশত দীর্ঘ ১৪ বছর ধরে আমি আমার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত। এই নোংরা রাজনৈতিক প্রতিহিংসার কারণে উচ্চতর ডিগ্রি- এফসিপিএস (গাইনি অ্যান্ড অবস্) করতে না পারায় আমি ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছি। বর্তমানে আমার বয়স পঞ্চাশের ওপরে। চাকরি স্থায়ী করার জন্য স্বাস্থ্য উপদেষ্টা বরাবর দুইবার আবেদন করেছি। ২২তম বিসিএসের চিকিৎসক কর্মকর্তারা ২০২৪ সালের ৩১ জানুয়ারি চতুর্থ গ্রেডে উন্নীত হয়ে অনেকেই পরিচালক হিসেবে কর্মরত আছেন এবং ২৮তম বিসিএসের চিকিৎসক কর্মকর্তারা ২০২৪ সালের ৪ এপ্রিল পঞ্চম গ্রেডে উন্নীত হয়ে কর্মরত আছেন। অথচ আমি ২২তম বিসিএস হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত কোনো উচ্চতর গ্রেড পাইনি। তাই আমি বাধ্য হয়ে স্বাস্থ্য উপদেষ্টার কাছে কমপক্ষে ষষ্ঠ গ্রেডে উন্নীত করে সহকারী পরিচালক পদে পদায়নের জন্য আবেদন করেছি। কিন্তু এখন পর্যন্ত তার কোনো ফলাফল পাওয়া যায়নি। আর কত বঞ্চিত হলে আমি বঞ্চিতদের তালিকায় পড়ব এবং কত সময় অপেক্ষা করলে আমি আমার ন্যায্য অধিকার ফিরে পাবো?

আক্ষেপ প্রকাশ করে ডা. নিলুফা ইয়াসমিন বলেন, আমার এক ছেলে বিশেষ চাহিদাসম্পন্ন (অটিজম) এবং আমার সংসারও ভেঙে গেছে। দীর্ঘ ছয় বছর ধরে দুই সন্তান নিয়ে একাকী মানবেতর জীবনযাপন করছি। ২০১১ সালে ফ্যাসিস্ট সরকারের দোসররা আমাকে প্রশিক্ষণ শেষ হওয়ার আগেই ট্রেনিং পোস্ট থেকে সরিয়ে দেয়। বর্তমানেও ফ্যাসিস্ট সরকারের দোসররা আমাকে বিভিন্ন ধরনের লিখিত ও মৌখিক হুমকি দিয়ে যাচ্ছে।

Previous Post

আমি মিডিয়ার লোক, মিডিয়াতে থাকতে চাই: হিরো আলম

Next Post

ইসলামি সংস্কৃতি বিকাশে নেয়া হয়েছে বহুমাত্রিক প্রকল্প: ধর্ম উপদেষ্ঠা

Next Post
ইসলামি সংস্কৃতি বিকাশে নেয়া হয়েছে বহুমাত্রিক প্রকল্প: ধর্ম উপদেষ্ঠা

ইসলামি সংস্কৃতি বিকাশে নেয়া হয়েছে বহুমাত্রিক প্রকল্প: ধর্ম উপদেষ্ঠা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আব্বাস আরাঘচি

সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আব্বাস আরাঘচি

ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

ডেনমার্কে জাতীয় নির্বাচন : প্রাথমিক ফলে কিছুটা এগিয়ে ক্ষমতাসীনরা

ডেনমার্কে জাতীয় নির্বাচন : প্রাথমিক ফলে কিছুটা এগিয়ে ক্ষমতাসীনরা

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh