আন্তর্জাতিক ডেস্ক:
লস্কর-ই-তইবার অন্যতম শীর্ষ নেতা আমির হামজাকে। জানা গেছে, নিজের বাড়িতেই হামলার শিকার হয়েছেন তিনি। পরে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইর নিরাপত্তায় তাকে লাহোরের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কীভাবে বা কারা এই হামলা চালিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। খবর আনন্দ বাজার পত্রিকার।
আমির হামজা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা শহরের বাসিন্দা। ২০১২ সালে তাকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। তিনি লস্কর প্রধান হাফিজ সাঈদ ও আবদুল রহমান মাক্কির ঘনিষ্ঠ ছিলেন। হামজা লস্করের পত্রিকা ও প্রচারের দায়িত্বে ছিলেন, এবং ২০০০ সাল নাগাদ ভারতে সন্ত্রাসী কার্যকলাপে সক্রিয় ছিলেন। ২০০৫ সালের বেঙ্গালুরু হামলাতেও তার নাম জড়িয়েছিল।
এছাড়া ২০১৮ সালে লস্কর ও জামাত-উদ-দায়ার ওপর নিষেধাজ্ঞা জারির পর ‘জইশ-ই-মানকাফা’ নামে একটি নতুন সংগঠন তৈরি করেন হামজা। তখন অনেকেই মনে করেছিলেন লস্করে ভাঙন ধরেছে, যদিও পরে জানা যায় এটি ছিল লোক দেখানো কৌশল।
তিনদিন আগেই সিন্ধু প্রদেশে গুলিতে নিহত হন লস্করের আরেক শীর্ষ নেতা আবু সাইফুল্লাহ। তার পরেই হামজার ওপর হামলার ঘটনা লস্করের অভ্যন্তরে দ্বন্দ্বের ইঙ্গিত দিচ্ছে বলে অনুমান করা হচ্ছে।






