Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home বিনোদন

পরীমনি-বেনজীর যোগাযোগ মুখ খুললেন বোট ক্লাবের নাসির

পরীমনি-বেনজীর যোগাযোগ মুখ খুললেন বোট ক্লাবের নাসির
1
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নিজস্ব প্রতিবেদক:
পরীমনি-কাণ্ডের সঙ্গে বেনজীরের কোনো সম্পর্ক ছিল কি না—এমন প্রশ্নের জবাবে বর্তমান ঢাকা বোট ক্লাব প্রেসিডেন্ট নাসির মাহমুদ বলেছেন, ‘পরীমনি-কাণ্ডের পরে আমি তিন বছর বোট ক্লাবে আসতে পারিনি। ’

তিনি বলেন, ‘আমি যেভাবে হেনস্তা হয়েছি, সেভাবে হেনস্তা হওয়ার কথা ছিল না। পরীমনি এই ক্লাবের সদস্য নন। তিনি কারো গেস্ট হয়ে ক্লাবে এসেছিলেন। ক্লাবের নিয়ম অনুযায়ী, যদি কোনো সদস্যকে গেস্ট আনতে হয়, সে জন্য অনুমতি লাগে। তার (পরীমনির) কোনো অনুমতি ছিল না। আমি প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। তার (পরীমনির) উচ্ছৃঙ্খলতা আমি মানতে পারিনি।’

বৃহস্পতিবার বিকালে ঢাকা বোট ক্লাবের রিভারভিউ লাউঞ্জে ‘বিগত ক্লাব সভাপতি বেনজীর আহমেদের আর্থিক অনিয়ম’ শিরোনামে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান বর্তমান নাসির মাহমুদ।

তিনি অভিযোগ করে বলেন, ‘আমাকে উনি (বেনজীর) তিন বছর ক্লাবে আসতে দেননি। আমি বোট ক্লাবে এলে আয়নাঘরে নিয়ে যাওয়া হতো। তার বাহিনী দিয়ে তিনি অনেক কিছুই করতে পারতেন। আমি ভয়ে আসিনি। তার অনেক ক্ষমতা ছিল, আমি শুধু একজন সাধারণ ব্যবসায়ী। তার সঙ্গে ফাইট দেওয়ার মতো অবস্থান আমার ছিল না। তবে আমি হাল ছাড়িনি, আইনি লড়াই করে গেছি। আমি তিনবার তার (বেনজীর) নামে লিগ্যাল নোটিশ দিয়েছি।

সংবাদ সম্মেলনে বোট ক্লাব সভাপতি বলেন, ‘পূর্ণাঙ্গ জাস্টিস, মন্ত্রী, উপদেষ্টা, সচিব, সাবেক সচিব, সামরিক বাহিনীর বড় বড় কর্মকর্তা, পুলিশের বড় বড় কর্মকর্তা এবং বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীরা এই ক্লাবের সদস্য। বোট ক্লাব, ঢাকা ক্লাব, উত্তরা ক্লাবসহ বিভিন্ন ক্লাবের সদস্যরা যাকে সভাপতি বানান, তিনি আসলেই সামাজিকভাবে অত্যন্ত স্বীকৃত ব্যক্তি। উনি (বেনজীর) বিনা ভোটে বোট ক্লাবের মতো বড় ক্লাবের সভাপতি হয়ে সামাজিক সম্মান গেইন করতে পারেন।

এটা তো হতেই পারে। তিনি (বেনজীর) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নিয়েছিলেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সেই ডিগ্রি বাতিল করেছে। ডক্টরেট ডিগ্রি উনি কিনে কেন নিয়েছিলেন সামাজিক সম্মানের জন্য?’

বোট ক্লাব সভাপতি আরও বলেন, ‘এই ৩২ কোটি টাকা কতখানি সঠিক, বাড়বে না কমবে, এর জন্য আমরা দেশের স্বনামধন্য চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম হুদাবাসিকে নতুন করে আবার নিয়োগ দিয়েছি। এটা নিশ্চিত থাকেন, ৩২ কোটি থেকে দু-চার কোটি টাকা কমতে পারে, এর খুব বেশি কমবে না। পারলে বাড়তে পারে।’

তিনি যখন অন্য আইনজ্ঞদের সঙ্গে কথা বললেন, তখন তিনি বুঝলেন আমার আইনি লড়াইটা লিগ্যাল। আমি যদি কোর্টে যাই তৎকালীন কমিটি ও তাকে সভাপতি পদ থেকে সরে যেতে হবে। তখন তিনি নিরুপায় হয়ে আমার সঙ্গে মিটিংয়ে বসতে চেয়েছেন। ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার হিসেবে তিনি আমাকে বাদ দিতে পারেন না। বাদ দেওয়ার অধিকার তার ছিল না। আমি তাকে ভয় পেয়েছিলাম। এখন তাকে ভয় পাওয়ার কিছু নেই।’

সংবাদ সম্মেলনে ঢাকা বোট ক্লাব সভাপতি বলেন, ‘বিভিন্ন প্রকার চাপে প্রেসিডেন্ট পদটি একজনের (বেনজীর) জন্য আমরা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম। পরে অন্যান্য ক্লাবের মতো নির্বাচন দেওয়াসহ নানা নিয়মের বিষয়ে কোনো ধার ধারেননি সাবেক প্রেসিডেন্ট বেনজীর আহমেদ। উনি শুধু সময়ক্ষেপণ করেছেন। একই সঙ্গে আমাদের ক্লাব যেহেতু বাণিজ্য মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত, তাই নানা নিয়মের মধ্য দিয়ে যেতে হয়, সে জন্য প্রতিবছর কিছু ডকুমেন্ট সংশ্লিষ্ট দপ্তরে সাবমিট করতে হয়, সেখান থেকেও ডকুমেন্ট আসে, উনি এসবের কিছুই করেননি।

ফলে আমাদের ক্লাবের অস্তিত্ব দিন দিন বিপন্ন হয়ে যাচ্ছিল। পরবর্তী সময়ে নির্বাচিত হয়ে আমরা এলাম, সব ডকুমেন্ট আমরা নিয়েছি। তবে বাস্তবতা হলো উনি পালিয়ে যাওয়ার পর নির্বাচন হয়েছে তা নয়, উনি থাকতেই কিন্তু নির্বাচনের তারিখ দিতে বাধ্য হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে উনাকে একাধিকবার নোটিশ দিই সংবিধান মতে প্রতিবছর নির্বাচন দেওয়ার জন্য। গত ২৪ জুন উনাকে উল্লেখ করে নোটিশ দিই যে ২০ জুলাইয়ের মধ্যে নির্বাচন দিতে হবে। তিনি চরম ক্ষমতায় থাকার মধ্যে নির্বাচনের তারিখ দিতে বাধ্য হয়েছেন।’

বোট ক্লাব প্রেসিডেন্ট জানান, সাবেক ক্লাব প্রেসিডেন্ট বেনজীর আহমেদ এবং সাবেক ক্লাব সেক্রেটারি লে. কমান্ডার (অব.) তাহসিন আমিনের আর্থিক অনিয়মজনিত বিষয়ে সংশ্লিষ্টতার কারণে গতকাল ঢাকা বোট ক্লাব লিমিটেডের প্রথম নির্বাচিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিগত ক্লাব প্রেসিডেন্ট বেনজীর আহমেদ এবং লে. কমান্ডার (অব.) তাহসিন আমিনের সদস্য পদ বাতিল করা হয়। একই সঙ্গে তাদের বিরুদ্ধে অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ক্লাবের নির্বাহী কমিটির সদস্য মো. নকিব সরকার অপু, মো. জেসমুল হুদা মেহেদী অপু, আসমা আজিজ, এ কে এম আইয়াজ আলী (খোকন), আলীম আল কাজী (তুহিন), খালেদা আক্তার জাহান, মির্জা অনিক ইসলাম, আজাদ এম এ রহমান, মো. জাকির হোসাইন, খন্দকার হাসান কবিরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Previous Post

নেতানিয়াহুর সময় ফুরিয়ে আসছে: সাবেক মোসাদ প্রধান

Next Post

‘চোর, ডাকাত ও ঘুসখোরদের হজ আল্লাহ কবুল করেন না’

Next Post
‘চোর, ডাকাত ও ঘুসখোরদের হজ আল্লাহ কবুল করেন না’

‘চোর, ডাকাত ও ঘুসখোরদের হজ আল্লাহ কবুল করেন না’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh