Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home আলোচিত

নালিতাবাড়ীতে ভিজিএফের ১১৫ বস্তা চাল উদ্ধার

নালিতাবাড়ীতে ভিজিএফের ১১৫ বস্তা চাল উদ্ধার
1
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

জেলা প্রতিনিধি:
ঈদ উপলক্ষে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিতরণের জন্য বরাদ্দ ভিজিএফ এর ১১৫ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। তবে এ সময় ঘটনাস্থলে জড়িত কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

বুধবার (২৮ মে) মধ্যরাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের আওতাধীন এসব চাল জব্দ করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা করার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, পোড়াগাঁও ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর ২ হাজার ৫৫৫ জন উপকারভোগীর জন্য ২৫ হাজার ৫৫০ কেজি ভিজিএফ এর চাল বরাদ্দ করা হয়। বরাদ্দ অনুযায়ী বুধবার দিনব্যাপী পরিষদ কার্যালয় থেকে চাল বিতরণ কার্যক্রম চলে।

এলাকাবাসীর অভিযোগ, হতদরিদ্র অনেকে স্থানীয় ইউপি সদস্যদের কাছে চালের স্লিপ চেয়েও পাননি। অথচ দিনব্যাপী কিশোর বয়সি ছেলেরা দল বেঁধে একাধিক স্লিপ হাতে নিয়ে ১০ কেজি করে চাল তুলেছে। অভিযোগ, টাকার বিনিময়ে চাল তোলার পর ওইসব চাল ফড়িয়াদের কাছে বিক্রি করা হয়েছে। পরবর্তীতে পরিষদের আশপাশের ২টি দোকান, একটি বাড়ি ও একটি ক্লাবে মজুত করে রাখা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, কয়েকজন ইউপি সদস্য বেশিরভাগ স্লিপ বিতরণ না করে তা গোপনে বিক্রি করে দিয়েছেন। পরবর্তীতে ১০ টাকার বিনিময়ে কিশোর বয়সি ছেলেরা স্লিপের অনুকূলে ১০ কেজি করে চাল তুলে ফড়িয়ার কাছে পৌঁছে দিয়েছে। উপজেলা সমবায় কর্মকর্তা আমির হোসেনকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করা থাকলেও দিনভর প্রকাশ্যে চলে এসব কার্যক্রম।

এদিকে বিষয়টি টের পেয়ে বিকেলে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মককর্তার কার্যালয়ের প্রতিনিধি ও পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। পরে মধ্যরাত পর্যন্ত চারটি স্থানে লুকিয়ে মজুত করে রাখা ওইসব চাল জব্দ করা হয়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন জানান, তিনি বরাদ্দ অনুযায়ী স্লিপ ইউপি সদস্য ও উপকারভোগীদের মাঝে বিতরণ করে দিয়েছেন। পরবর্তীতে কে বা কারা এসব গোপনে বিক্রি করেছে তা তার জানা নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি জানিয়েছেন, জব্দ চাল পুলিশ হেফাজতে দিয়ে নিয়মিত মামলা করা হবে। তদন্তের মাধ্যমে জড়িতদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Previous Post

মহেশখালীর নিম্নাঞ্চল প্লাবিত, জোয়ারের পানিতে ডুবে একজনের মৃত্যু

Next Post

ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসে দূর্ভোগে উপকূলের লাখো মানুষ

Next Post
ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসে দূর্ভোগে উপকূলের লাখো মানুষ

ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসে দূর্ভোগে উপকূলের লাখো মানুষ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh