নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় আবির নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। আজ শনিবার বিকেলে নরসিংদীর পাচদোনা মোড় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবিরের পরিবারের সূত্র জানায়, আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বিকেল ৩টার দিকে পাঁচদোনার পাকিজা সংলগ্ন তার ব্যক্তিগত মোটরসাইকেল চলতি অবস্থায় একটা বিপরীত দিক থেকে আসা মালবাহী ভ্যানগাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আবির হোসেন মোহহীন নরসিংদী উদয়ন কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী। সে নির্বাচনী পরীক্ষা দিচ্ছে, আগামীকাল রোববার তার পরীক্ষা শেষ হবে কিন্তু আবীর হাসান মাহিন চলে গেলেন অন্তিম যাত্রায়।
সে তার মা-বাবার একমাত্র ছেলে। তার বাবা সৌদি প্রবাসী, ছেলের মৃত্যুর খবর পেয়ে আগামীকাল রোববার দেশে এসে জানাজায় অংশগ্রহণ করবেন বলে আসার কথা রয়েছে।






