Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home অর্থনীতি

দুর্বল ব্যাংক একীভূতকরণে সহায়তায় প্রস্তুত বিশ্বব্যাংক-আইএমএফ

আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয়

ফাইল ছবি

1
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নিজস্ব প্রতিবেদক:
দুর্বল ব্যাংকগুলো সংস্কারের বড় উদ্যোগের কথা বারবার বলে আসছে কেন্দ্রীয় ব্যাংক। আগামীতে সবল কোনো ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করা হবে। বিষয়টি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্বব্যাংকের বসন্তকালীন সভায় উত্থাপন করে বাংলাদেশ। সেইসঙ্গে পাচারেরর টাকা ফেরতে খেলাপিদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে বিশ্বব্যাংকের ও আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়েছে। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে এসব পদক্ষেপ বাস্তবায়ন করা হবে। এজন্য ব্যাংকগুলোকে প্রস্তুত থাকতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক একীভূতকরণে বিশ্বব্যাংক ও আইএমএফ টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার পাশাপাশি অর্থায়ন করতে সম্মত হয়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, আগামী বাজেট কী হবে তা বলা মুশকিল। তিন বিলিয়ন ডলারের বাজেট সাপোর্ট মিলবে। এগুলো পেতে ঋণচুক্তি হবে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক কার্যালয়ের বাংলাদেশ মিশন অফিসে এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ব্যাংক একীভূত করা প্রসঙ্গে তিনি আরও বলেন, আমরা জানি না ব্যাংক মার্জ নিয়ে কারা কী বলছে। আমরা মনে করি এটা সম্ভব। আমরা আন্তর্জাতিক এক্সপার্টদের সঙ্গে কথা বলেছি। আইএমএফ ও বিশ্ববব্যাংক প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন এটা সম্ভব এবং এজন্য তারা প্রয়োজনীয় টেকনিক্যাল সাপোর্ট ও অর্থায়ন করবেন। তারা আমাদের গাইড করবে। এতে আমরা এটা সুন্দরভাবে করতে পারব। আগে কিছু হয়নি বলে এখন কিছু হবে না বিষয়টি এমন নয়। আমাদের অনেক কিছু করতে হবে। ভবিষ্যতে সবকিছু ভালো করতে হবে।

ব্যাংক একীভূত করলে ডিপোজিটারদের কোনো সমস্যা হবে কি না- এই প্রসঙ্গে গভর্নর আরও বলেন, ডিপোজিটারদের শতভাগ স্বার্থ রক্ষা করা হবে। তাদের টাকার কোনো সমস্যা হবে না। আমরা যদি হস্তক্ষেপ না করি তবে টাকা পেতে সমস্যা হবে। তবে আমরা বলে দিচ্ছি কোনো সমস্যা হবে না। যত টাকা লাগে আমরা দেবো। জনগণ যদি সরকারের ওপর আস্থা রাখতে পারে তাহলে কোনো সমস্যা হবে না।

দেশে শরিয়াহভিত্তিক যেসব দুর্বল ব্যাংক রয়েছে, সেগুলোকে একীভূত করা হবে উল্লেখ করে ড. আহসান এইচ মনসুর বলেন, দেশে একটি বড় ইসলামী ব্যাংক আছে, এটা কিন্তু ভালো চলছে। আমরা শুধু গুড গভর্নেন্স করেছি। সঙ্গে ছোট ছোট আরও কয়েকটি ইসলামী ব্যাংক রয়েছে, যাদের অনেকে ঝামেলার মধ্যে রয়েছে। সমস্যা জর্জরিত ব্যাংকগুলোকে একীভূত করা হবে।

দেশের পুরো ব্যাংকিং খাত ইসলামি হবে কি না এবং এটা নিয়ে কোনো চুক্তি হয়েছে কি না- এই প্রসঙ্গে গভর্নর বলেন, ইসলামি ব্যাংক নিয়ে আমাদের প্রোপার রেগুলেটরি ফ্রেমওয়ার্ক নেই। আন্তর্জাতিক মডেলে যেভাবে ইসলামি ব্যাংক তাদের কার্যক্রম পরিচালনা করে সেই বিষয় নিয়ে আমরা কাজ করছি। তবে পুরো ব্যাংকিং খাত ইসলামি হওয়ার নজির বিশ্বে নেই, এমনকি সৌদি আরবেও নাই।

ট্রাম্পের শুল্কনীতি, বৈশ্বিক-রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও আইএমএফ-ওয়াল্ড ব্যাংক বসন্তকালীন বৈঠকে বিশ্বব্যাংকের সঙ্গে সাড়ে ৯ কোটি ডলারের ঋণচুক্তি করেছে বাংলাদেশ।

এই প্রসঙ্গে গভর্নর জানান, ট্রাম্পের শুল্কনীতি বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছে। তার পরোক্ষ প্রভাব সবাইকে পোহাতে হবে। তবে বাংলাদেশ কম ক্ষতিগ্রস্ত হবে।

Previous Post

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চাইলেন জামায়াত আমির

Next Post

যুদ্ধের সতর্কতা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

Next Post
যুদ্ধের সতর্কতা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

যুদ্ধের সতর্কতা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh