Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ট্রাম্পের অনুরোধে কিয়েভে এক সপ্তাহ হামলা স্থগিত করতে সম্মত পুতিন

ট্রাম্পের অনুরোধে কিয়েভে এক সপ্তাহ হামলা স্থগিত করতে সম্মত পুতিন
0
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় সাময়িকভাবে হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার ক্রেমলিন জানিয়েছে, এই বিরতি আগামী রোববার পর্যন্ত কার্যকর থাকবে।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, তীব্র শৈত্যপ্রবাহের কারণে মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হওয়ায় ট্রাম্প ব্যক্তিগতভাবে এই অনুরোধ জানান। ক্রেমলিনের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে যে মধ্যস্থতা উদ্যোগ নিচ্ছে, সেটিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এই অনুরোধ করা হয়েছে।

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর রাশিয়ার ধারাবাহিক হামলার ফলে কিয়েভের বহু এলাকায় বর্তমানে হিটিং ব্যবস্থা অচল হয়ে পড়েছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি আলোচনার অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে ১ ফেব্রুয়ারি পর্যন্ত কিয়েভে হামলা না চালানোর জন্য প্রেসিডেন্ট পুতিনকে অনুরোধ করেছিলেন। তবে ঠিক কবে এই অনুরোধ জানানো হয়েছে, সে বিষয়ে মস্কো বা ওয়াশিংটন কেউই নির্দিষ্ট করে কিছু জানায়নি।

এর আগের দিন হোয়াইট হাউসে এক ক্যাবিনেট বৈঠকে ট্রাম্প বলেন, প্রচণ্ড শীতের কারণে তিনি পুতিনকে এক সপ্তাহের জন্য কিয়েভ ও অন্যান্য শহরে গোলাবর্ষণ বন্ধ রাখতে অনুরোধ করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, রাশিয়া যদি ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও বিদ্যুৎকেন্দ্রে হামলা বন্ধ রাখে, তাহলে ইউক্রেনও পাল্টা হামলা চালাবে না।

এক ভাষণে জেলেনস্কি আরও বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এক সপ্তাহ জ্বালানি স্থাপনায় হামলা না করার যে প্রস্তাব এসেছে, তার সময় গণনা ইতোমধ্যেই শুরু হয়েছে। এখন বিষয়টি ইউক্রেনের অংশীদার দেশগুলো এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে বলে তিনি উল্লেখ করেন।

Previous Post

ইসলামী আন্দোলন একমাত্র আল্লাহর আইনে শতভাগ বিশ্বাসী: খালেদ সাইফুল্লাহ

Next Post

তত্ত্ব-বাহাসের গভীর ও সহজ সন্ধান

Next Post
তত্ত্ব-বাহাসের গভীর ও সহজ সন্ধান

তত্ত্ব-বাহাসের গভীর ও সহজ সন্ধান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh