Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home জেলার খবর

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধ, হামলায় জখম নারীসহ ৬ জন হাসপাতালে

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধ, হামলায় জখম নারীসহ ৬ জন হাসপাতালে
22
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

জেলা প্রতিনিধি
জমিজমা নিয়ে বিরোধের জেরে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে প্রতিপক্ষের হামলায় নারী সহ একই পরিবারের ৬ জন জখম হয়েছেন। আহতদের ঝিনাইদহ ৫০০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা দায়ের হয়েছে।

আহতরা হলেন- হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের টাকিয়ারপুতা মাঠপাড়া গ্রামের তরিকুল ইসলাম (২৫), তার ভাই সোবহান মন্ডল (৬০), সোবহান মন্ডলের ছেলে তাজমিন (২০), শরিফুল ইসলামের ছেলে রাজন (২১) ও প্রান্ত (১৯)এবং সোবহান মন্ডলের স্ত্রী।

গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের টাকিয়ারপুতা মাঠপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের কয়েকজন আহত হন। পরে হামলার ঘটনায় শুক্রবার (৪ এপ্রিল) আদালতে মামলা করেন আহত তরিকুল ইসলাম।

মামলায় টাকিয়ারপুতা গ্রামের মৃত রাহেন মন্ডলের ছেলে গোলাম মোস্তফা (৫৪), তার ছেলে রাফিজুল (২৫), শহিদ মালিতার ছেলে শিপন মালিতা (৩৮), রিপন মালিতা (৪০) সহ ৯ জনকে আসামী করা হয়েছে।

হামলার শিকার তরিকুল ইসলামের বোন হাসিয়া খাতুন জানান, জমিজমা নিয়ে বিরোধ অনেক দিনের। বৃহস্পতিবার জমি মাপার কাজ শুরু হয়। এক পর্যায়ে শিপন মালিতা ও রিপন মালিতা নেতৃত্বে তাদের লোকজন দা, খুনতা, কোদাল নিয়ে হামলা চালায়। নারীদেরকেও তারা পিটিয়ে জখম করেছে।

মামলার এজাহারে বলা হয়েছে, হামলার শিকার তরিকুল ইসলাম গুরুতর আহত অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছেন। তরিকুল মাশরুম উদ্যোক্তা। সরকারি বিভিন্ন দপ্তর থেকে একাধিকবার পুরস্কারও পেয়েছেন তিনি। হামলাকারীরা তরিকুলের খামারে লুটপাট চালিয়েছে। হামলাকারীরা নানা ভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে।

আহত তরিকুল ইসলাম বলেন, পরিকল্পিত ভাবে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমি সহ পরিবারের ৬ জন হাসপাতালে ভর্তি। হামলাকারীদের ভয়ে আমরা বাড়িতেও যেতে পারছি না। পুলিশকে ঘটনা জানিয়েও কোনো বিচার পাইনি। পরে আদালতে মামলা করেছি।

অভিযুক্ত শিপন মালিতা বলেন, জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। জমির কাগজপত্র থাকলেও তারা জমি দখল করে বসে আছে। এ নিয়ে মারামারি হয়েছে। আমরাও আহত হয়েছি। প্রতিপক্ষ মামলা করেছে শুনেছি। মামলা হতেই পারে। এসব নিয়ে আমরা ভাবছি না।

হরিণাকুণ্ডু থানার ওসি এমএ রউফ খানের সঙ্গে এ বিষয়ে মুঠোফোনে কথা বলার চেষ্টা করলেও তিনি ফোনকল রিসিভ করেননি।

অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান জাকারিয়া বলেন, পুলিশ আইনগত সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। আমরা চাই, কোনো ভাবেই যেন মারামার
না হয়। ওই ঘটনায় উভয়পক্ষের কয়েকজন আহত হন বলে শুনেছি। মামলা হলে আমরা দ্রুত আইনানুগ ব্যবস্থা নেবো।

Previous Post

ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

Next Post

ফ্রেঞ্চ লিগে আগাম চ্যাম্পিয়ন্স পিএসজি

Next Post
ফ্রেঞ্চ লিগে আগাম চ্যাম্পিয়ন্স পিএসজি

ফ্রেঞ্চ লিগে আগাম চ্যাম্পিয়ন্স পিএসজি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আব্বাস আরাঘচি

সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আব্বাস আরাঘচি

ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

ডেনমার্কে জাতীয় নির্বাচন : প্রাথমিক ফলে কিছুটা এগিয়ে ক্ষমতাসীনরা

ডেনমার্কে জাতীয় নির্বাচন : প্রাথমিক ফলে কিছুটা এগিয়ে ক্ষমতাসীনরা

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh