Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home আন্তর্জাতিক

জিমি লাইয়ের সাজায় ট্রাম্পের দুঃখ প্রকাশ, শি জিনপিংকে মুক্তির অনুরোধ

জিমি লাইয়ের সাজায় ট্রাম্পের দুঃখ প্রকাশ, শি জিনপিংকে মুক্তির অনুরোধ
0
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

আন্তর্জাতিক ডেস্ক : হংকংয়ে কারাবন্দি গণমাধ্যম ব্যবসায়ী ও গণতন্ত্রপন্থী নেতা জিমি লাইয়ের সাজায় দুঃখ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তাকে মুক্তি দেওয়ার জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমার খুব খারাপ লাগছে। আমি এ বিষয়ে প্রেসিডেন্ট শি’র সঙ্গে কথা বলেছি এবং তাকে (জিমি লাইকে) মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেছি।” তবে ঠিক কবে তিনি এই অনুরোধ করেছেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি ট্রাম্প।

তিনি আরও বলেন, “তিনি একজন বয়স্ক মানুষ এবং অসুস্থ। তাই আমি বিষয়টি মানবিক দিক বিবেচনা করে অনুরোধ জানিয়েছি। এখন দেখা যাক কী হয়।”

হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে ফেরার আগেই ট্রাম্প জানিয়েছিলেন, তিনি জিমি লাইকে মুক্ত দেখতে চান। জিমি লাই হংকংয়ের প্রভাবশালী গণতন্ত্রপন্থী সংবাদপত্র অ্যাপল ডেইলি-র প্রতিষ্ঠাতা এবং একজন সফল ব্যবসায়ী।

গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে একটি বৈঠক হয়েছিল। ধারণা করা হচ্ছে, ওই বৈঠকেই লাইয়ের মুক্তির প্রসঙ্গ উত্থাপন করেন ট্রাম্প।

এদিকে ট্রাম্পের মন্তব্যের পরপরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে বলেন, জিমি লাইয়ের রায় প্রমাণ করে যে বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষায় যারা কাজ করেন, চীন তাদের কণ্ঠরোধ করে। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৯৭ সালে ব্রিটেনের কাছ থেকে হংকংয়ের নিয়ন্ত্রণ নেওয়ার সময় চীন সেখানে পৃথক বিচারব্যবস্থা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছিল।

এক বিবৃতিতে রুবিও বলেন, “প্রতিবেদন অনুযায়ী, এক হাজার ৮০০ দিনের বেশি সময় কারাবন্দি থাকায় জিমি লাইয়ের স্বাস্থ্যের মারাত্মক অবনতি হয়েছে। আমরা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই, মানবিক দিক বিবেচনা করে যেন দ্রুত তাকে মুক্তি দেওয়া হয়।”

৭৮ বছর বয়সী, ডায়াবেটিসে আক্রান্ত জিমি লাই একজন ধর্মপ্রাণ ক্যাথলিক। যুক্তরাষ্ট্রে গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে কাজ করা কর্মীদের পাশাপাশি খ্রিস্টান অধিকারকর্মীদের একটি গোষ্ঠীও তার মুক্তির দাবিতে সোচ্চার। এই গোষ্ঠীটি ট্রাম্পের বড় সমর্থক হিসেবেও পরিচিত।

২০২০ সালের শেষ দিকে গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাবন্দি থাকা জিমি লাইয়ের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে আনা তিনটি অভিযোগে সোমবার তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই রায়ের ফলে তাকে আমৃত্যু কারাদণ্ড ভোগ করতে হতে পারে।

বিশ্লেষকদের মতে, ২০১৯ সালে হংকংয়ে গণতন্ত্রপন্থী বড় বিক্ষোভের পর চীনের কঠোর দমনপীড়নের অংশ হিসেবেই জিমি লাইয়ের বিরুদ্ধে এই সাজা দেওয়া হয়েছে।

Previous Post

ধানমন্ডি ৩২-এ টাঙানো হলো হাদিসহ ৫ নেতার ছবি

Next Post

কুয়াশা নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

Next Post
কুয়াশা নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

কুয়াশা নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh