Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home খেলা

জাতীয় দলে ফিরতে মরিয়া সোহান

জাতীয় দলে ফিরতে মরিয়া সোহান
3
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

স্পোর্টস ডেস্ক:
জাতীয় দলে ফেরার জন্য মরিয়া নুরুল হাসান সোহান। লাল-সবুজের জার্সি গায়ে জড়াতে নিজেকে নতুন রুপে তৈরি করছেন এই উইকেটরক্ষক ব্যাটার। শুক্রবার শেরে বাংলায় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারাতে নুরুল হাসান সোহানের ধানমন্ডি স্পোর্টস ক্লাবের দরকার ছিল মাত্র ২১৭ রানের। ওয়ানডে ফরম্যাটে যা একেবারে মামুলি লক্ষ্য।

মামুলি এ কারণে যে, বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে ৩০০ রানও নিরাপদ নয়। আর শেরে বাংলায় রানের মিটার আড়াইশোর নিচে নামলেই বিপদ। সেখানে মোহামেডানের ২১৬ রান তো অনেক কম।

কিন্তু আগের রাতের বৃষ্টি ও সকালে মেঘে ঢাকা আকাশের নিচে শেরে বাংলার উইকেট ছিল খানিক কঠিন। যে কারণে ২১৭ রানও খুব কম নয়। ধানমন্ডির ইনিংস শুরুর অল্প সময় পরই তা বোঝা গেল।

তাসকিন আহমেদ ও আবু হায়দার রনির বলে উইকেটের পিছনে ক্যাচ তুলে শুরুতেই বিদায় নেন ধানমন্ডির দুই টপঅর্ডার সাঞ্জামুল ইসলাম ও ফজলে রাব্বি। অন্য প্রান্তে হাবিবুর রহমান সোহান খানিকক্ষণ নিজের মতো করে খেলে ১৬ বলে ৩ বাউন্ডারি আর ২ ছক্কায় ৩১ রান করে ক্যাচ দেন ডিপ মিডউইকেটে।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিপর্যয় ঘনীভূত হলো ধানমন্ডির। ৬৮ রানে পতন ৫ উইকেটের। এক পর্যায়ে ১১৭ রানে নেই ৭ জন। তখন হয়তো ধানমন্ডি ড্রেসিংরুমেও নিশ্চিত পরাজয়ের চিন্তাই ভর করছিল সবার মনে।

কিন্তু ধানমন্ডি অধিনায়ক নুরুল হাসান সোহান সেই ভগ্নদশা দলের পক্ষে ধ্বংসস্তূপে দাঁড়িয়েও জয়ের স্বপ্ন দেখছিলেন। শুধু স্বপ্ন দেখা নয়, জয়ের প্রাণপণ চেষ্টাও করেছেন এ সাহসী ক্রিকেটার।

সঙ্গীহী সোহান শেষ পর্যন্ত ধানমন্ডিকে একাই বীরের মতো লড়াই চালিয়ে যান। বিধ্বংসী ব্যাটিং করে সেঞ্চুরিও হাঁকিয়ে ফেলেন। তবে শেষ পর্যন্ত দলকে হারের কবল থেকে বাঁচাতে পারেননি তিনি। ৯৩ বলে ৪ ছক্কা ও ১০ বাউন্ডারিতে ১০০ রানের লড়াকু ইনিংস খেলে সাজঘরে ফেরেন সোহান। ডানহাতি উইকেটরক্ষকের বিদায়ের ফলে ৪৩.৩ ওভারে মোহামেডানের চেয়ে ২৩ রান কম থাকতেই (১৯৩ রান) শেষ হয় ধানমন্ডির ইনিংস।

দলকে জয়ের কাছে নিয়েও জেতাতে না পারার আক্ষেপ পোড়াচ্ছে সোহানকে। খেলা শেষে গণমাধ্যমের সামনে ধানমন্ডি অধিনায়কের সোজা কথা, ‘দল হারলে আমার সেঞ্চুরির কোনো মূল্য নেই। যদি দলকে জেতাতে পারতাম, তখন এই মুহূর্তটি স্মরণীয় হয়ে থাকতো।’

৪৪তম ওভারের প্রথম দুই বলে মোহামেডান পেসার মোহাম্মদ সাইফুদ্দীনকে ছক্কা মারেন সোহান। তৃতীয় বলে মারতে গিয়ে ক্যাচ হন তাওহিদ হৃদয়ের হাতে। হাতে ৬ ওভার বাকি থাকতেও কেন সাইফুদ্দীনকে মারতে গেলেন?

সোহানের জবাব, ‘আমি শেষ পর্যন্ত চেষ্টা করেছি। যখন মিড উইকেটের বলটি মারলাম, তখন জানতাম যে ভালো টাইমিং হলে ছক্কা হতে পারতো। কিন্তু গ্যাপে না গিয়ে আউট হয়ে যাই।’

জাতীয় দলে খেলা নিয়ে ভাবনা কী? মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদের ছেড়ে দেওয়া খালি জায়গায় সাদা বলে আবারও জাতীয় দলে ফেরার সম্ভাবনা আছে সোহানের। তা নিয়ে কী ভাবছেন?

ধানমন্ডি ক্যাপ্টেনের ব্যাখ্যা, ‘জাতীয় দলে খেলা সব সময়ই গর্বের ব্যাপার। সবসময় সেরাটা দেওয়ার জন্য চেষ্টা করি। যদি সুযোগ আসে, তবে নিজের সেরাটা দেবো।’

সোহান আরও যোগ করেন, ‘যেখানে শেষ করেছি, সেখান থেকেই যেন শুরু করতে পারি, সেই উদ্দেশ্যে কাজ করবো।’

Previous Post

নাজাতের দশকে আল্লাহপাকের সন্তুষ্টি

Next Post

জাতীয় দলের ক্যাম্পে ফিরছেন নারী ফুটবলাররা

Next Post
জাতীয় দলের ক্যাম্পে ফিরছেন নারী ফুটবলাররা

জাতীয় দলের ক্যাম্পে ফিরছেন নারী ফুটবলাররা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

গোল করলেই মেসির বিশ্বরেকর্ড

গোল করলেই মেসির বিশ্বরেকর্ড

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ডেনমার্কে স্বাস্থ্যমন্ত্রী

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ডেনমার্কে স্বাস্থ্যমন্ত্রী

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh