Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home গণমাধ্যম

জমিয়তকে আসন ছাড়ল বিএনপি, স্বতন্ত্র হিসেবে লড়বেন রুমিনসহ বিএনপির তিনজন

জমিয়তকে আসন ছাড়ল বিএনপি, স্বতন্ত্র হিসেবে লড়বেন রুমিনসহ বিএনপির তিনজন
2
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসন থেকে বিএনপির মনোনয়ন পাননি সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা। আসনটি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দিয়েছে বিএনপি।

আজ মঙ্গলবার বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে আসনটিতে ইতিমধ্যে বিএনপির তিন নেতা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এর আগে দুই দফায় বিএনপি ২৭২টি আসনে তাঁদের প্রার্থী ঘোষণা করলেও আসনটি ফাঁকা রাখা হয়।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির প্রার্থীরা ছয়বার নির্বাচনে অংশ নিয়ে প্রতিবারই বিজয়ী হয়েছেন। মাওলানা জুনায়েদ আল হাবিব দলীয় প্রতীক ‘খেজুরগাছ’ নিয়ে নির্বাচন করবেন।

আসনটিতে বিএনপির মনোনয়ন পেতে অন্তত চারজন প্রার্থী দীর্ঘদিন ধরে মাঠে ছিলেন। তাঁদের মধ্যে রুমিন ফারহানা এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব ও জেলা বিএনপির সদস্য এস এন তরুণ দে ও জেলা বিএনপির সদস্য আক্তার হোসেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন।

রুমিন ফারহানা এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দীর্ঘদিন ধরে মাঠে আছেন। প্রায় প্রতি সপ্তাহে তিনি এলাকায় গিয়ে গণসংযোগসহ নানা সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। মাঠপর্যায়ে দলীয় নেতা-কর্মী, সাধারণ ভোটার ও নারী ভোটারদের কাছে তাঁর জনপ্রিয়তা বেশি বলে দাবি তাঁর সমর্থকদের।

রুমিন ফারহানা আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, আগামীকাল বুধবার তাঁর পক্ষে নেতা-কর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করবেন। আজ প্রথম আলোকে একই কথা বলেছেন বিএনপির অন্য দুই নেতা এস এন তরুণ দে ও আক্তার হোসেন।

রুমিনসহ দলের তিন নেতা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করলে আসনটি বিএনপির হাতছাড়া হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন উপজেলা যুবদলের সদস্যসচিব মো. নূর আলম। তিনি বলেন, ‘এখানে খেজুরগাছ প্রতীক নিয়ে জোটের প্রার্থী নির্বাচন করলে ২০ হাজারের মতো ভোট পাবে। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব, আমরা কার নির্বাচন করব।’

ইউনিয়ন পর্যায়ের বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, এখানে ধানের শীষের বিকল্প কোনো প্রতীক নিয়ে জোটের প্রার্থীর পক্ষে বিজয়ী হওয়া কঠিন। এ ক্ষেত্রে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হলে জোটের প্রার্থীর সমস্যা হবে।

এদিকে দলীয় সিদ্ধান্ত মেনে সবাইকে কাজ করার পরামর্শ দিয়েছেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর। জোটের প্রার্থী যদি ধানের শীষের পরিবর্তে খেজুরগাছ প্রতীকে নির্বাচন করে, তবে কোনো সমস্যা হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সমস্যা তো হবেই, তবে সবার সম্মিলিত প্রচেষ্টায় তা কাটিয়ে নিতে হবে।’

Previous Post

‘নিরাপত্তাজনিত কারণে’ বিমানবন্দরে দর্শনার্থী নিষিদ্ধ

Next Post

খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবকের দুই হাতের কবজি কেটে দিল দুর্বৃত্তরা

Next Post
খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবকের দুই হাতের কবজি কেটে দিল দুর্বৃত্তরা

খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবকের দুই হাতের কবজি কেটে দিল দুর্বৃত্তরা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh