স্পোর্টস ডেস্ক:
ইতিহাসের প্রথম দল হিসেবে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হলো ভারত। দুবাইয়ে রোমাঞ্চকর ফাইনালে এক ওভার হাতে রেখে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে রোহিত শর্মার দল। এর আগে ২০১৩ সালে এককভাবে এবং ২০০২ সালে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল ভারত।
ফাইনালে ভারতের সামনে লক্ষ্য খুব বড় ছিল না, ২৫২ রানের। রোহিত শর্মার ঝোড়ো ব্যাটিংয়ে সেই লক্ষ্যে উড়ন্ত সূচনা করে ভারত। ৪১ বলেই ফিফটি ছুঁয়ে ফেলেন ভারতীয় অধিনায়ক।
এর মধ্যদিয়ে আরও একবার বড় টুর্নামেন্টের ফাইনালে স্বপ্নভঙ্গ হলো নিউজিল্যান্ডের। কিউইরা লড়াই করলো দুর্দান্ত। কিন্তু শেষ হাসি হাসতে পারলো না।
এর আগে দুবাইয়ে টস জিতে ব্যাট করে ৭ উইকেটে ২৫১ রান করে নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের শুরুটা ছিল উজ্জ্বল। উদ্বোধনী জুটিতে ৫৭ রান তুলেছিলেন দুই ওপেনার উইল ইয়াং ও রাবিন রাবিন্দ্রা।






