Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home বাংলাদেশ

চোখের সামনে সঙ্গীদের মেরে আমাদের ভয় দেখাত

চোখের সামনে সঙ্গীদের মেরে আমাদের ভয় দেখাত
1
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধ জাদুঘর বেশ কবছর ধরে বই আকারে প্রকাশ করছে স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের সংগৃহীত ‘মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী–ভাষ্য’। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতেই তাদের এই উদ্যোগ। জাদুঘরের আহ্বানে সাড়া দিয়ে শিক্ষার্থীরা পরিচিতজনদের সঙ্গে আলাপ করে একাত্তরের স্মৃতি লিখিতভাবে পাঠায়। ফলে এই কর্মসূচি এক অর্থে বিনিময়। যেখানে মুক্তিযুদ্ধ জাদুঘর বয়ে নিয়ে যাচ্ছে ইতিহাস এবং শিক্ষার্থীরা জোগান দিচ্ছে ইতিহাসের নতুন উপাদান। শিক্ষার্থীদের পাঠানো এসব ভাষ্য থেকে বাছাই ৩১টি কাহিনি বিজয়ের মাস ডিসেম্বরে প্রকাশ করছে প্রথম আলো।

চোখের সামনে সঙ্গীদের মেরে আমাদের ভয় দেখাত, ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে কথা আদায় করাই ছিল মূল লক্ষ্য
চোখের সামনে সঙ্গীদের মেরে আমাদের ভয় দেখাত, ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে কথা আদায় করাই ছিল মূল লক্ষ্যঅলংকরণ: আরাফাত করিম
১৯৭১ সালের কথা। তারিখটা ঠিক মনে নেই, তবে মাস ছিল সেপ্টেম্বর। তখন সারা দেশে যুদ্ধ। মা–বাবাকে বললাম, ‘আমি যুদ্ধে যাব।’

আমার সঙ্গে ছোট ভাই আবুল কাশেমও যেতে চাইল। কিন্তু বাড়ির কেউ আমাদের যেতে দিতে চাইল না। আমরা জেদ করে বেরিয়ে পড়লাম।

বাড়ি থেকে বেরিয়ে সোজা যোগ দিই মুক্তিযোদ্ধাদের একটি ক্যাম্পে। ক্যাম্পটি ছিল আমাদের বাড়ি থেকে অনেক দূরে। ওই ক্যাম্পে আমরা মোট ২৪ জন যোদ্ধা ছিলাম।

টগরের দুই পা বেঁধে মাথা নিচের দিকে ঝুলিয়ে রেখেছিল তিন দিন
০২ ডিসেম্বর ২০২৫
প্রায় দেড় কিলোমিটার পথ হামাগুড়ি দিয়ে সুকচা গ্রামের একটি বাড়ির কাছে এসে চিৎকার করেন এক তরুণ

ক্যাম্পে যাওয়ার পর পুরো এক মাস ক্যাম্প কমান্ডারের কাছ থেকে প্রশিক্ষণ নিলাম। এর পরপরই যোগ দিলাম মূল যুদ্ধে। বাড়ির কেউ জানে না, আমরা যুদ্ধে যোগ দিয়েছি। অনেক দিন আমাদের কেনো খোঁজ না পেয়ে সবাই ভাবল, আমরা হয়তো মরেই গেছি।

যাহোক, এভাবে জানা-অজানার মধ্য দিয়ে কেটে গেল আরও একটি মাস। এরপর একদিন আমরা যুদ্ধে যাব বলে বের হলাম। হঠাৎ পাকিস্তানি বাহিনী এসে আমাদের আটক করে নিয়ে গেল। পরে জানতে পারি, রাজাকাররা আমাদের খোঁজ দিয়েছিল।

পাকিস্তানি বাহিনী আমাদের যেখানে নিয়ে গেল, সেখানকার অবস্থা জেলখানার মতো। আমাদের মতো অনেক যোদ্ধাকে ধরে নিয়ে আটকে রেখেছে। এদের মধ্যে অনেককে আমাদের সামনে নিমর্মভাবে মেরে ফেলে তারা।

কাউকে গাছের সঙ্গে ঝুলিয়ে ফাঁসি দেয়। কাউকে গাছে হাত বেঁধে গুলি করে মারে। চোখের সামনে সঙ্গীদের মেরে আমাদের ভয় দেখাত। ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে কথা আদায় করাই ছিল মূল লক্ষ্য। কথা আদায় করতে আরও অনেক অত্যাচার চালিয়েছিল।

১০ মিনিট পর হানাদাররা বলল, এখনো দোয়া শেষ হয় নাই?
০৩ ডিসেম্বর ২০২৫
বার দেওয়া এসব তথ্যের ভিত্তিতে মুক্তিযোদ্ধারা হানাদারদের আক্রমণ করতেন, রক্ষা করতেন সাধারণ–নিরীহ মানুষদের
আমাদের মধ্যে অনেক যোদ্ধাকে পাকিস্তানি বাহিনী হত্যা করলেও ভাগ্যবশত আমরা চারজন বেঁচে যাই। প্রতিমুহূর্তে মৃত্যু এসে হানা দিয়ে যেত জেলখানার দরজায়। প্রতিদিন কাউকে না কাউকে মরতে হতো পাকিস্তানি বাহিনীর হাতে।

শুধু ফাঁসি দিয়ে বা গুলি করেই নয়, গাড়ির পেছনে হাত বেঁধে টেনে নিয়ে যেত। অনেকের ক্ষতস্থানে লবণ ছিটিয়ে দিত। যন্ত্রণায় ছটফট করতে করতে প্রাণ দিতেন মুক্তিযোদ্ধারা।

চোখের সামনে এসব দেখে কষ্টে, ক্ষোভে, রাগে বুক ফেটে যেত। মৃত্যুর আগপর্যন্ত এসব দৃশ্য কোনো দিন ভুলতে পারব না। আজও আমার মন কাঁদে সহযোদ্ধাদের জন্য।

Previous Post

উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

Next Post

নির্বাচনের তফসিল কবে, ইঙ্গিত দিলেন ইসি সচিব

Next Post
নির্বাচনের তফসিল কবে, ইঙ্গিত দিলেন ইসি সচিব

নির্বাচনের তফসিল কবে, ইঙ্গিত দিলেন ইসি সচিব

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh