Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home বাংলাদেশ

চবি উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ দাবি ছাত্রদলের

চবি উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ দাবি ছাত্রদলের
0
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসনকে জামায়াতপন্থী আখ্যা দিয়ে নজিরবিহীন নিয়োগ জালিয়াতি, স্বজনপ্রীতি ও রাজনৈতিক দলীয়করণের অভিযোগ তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে উপেক্ষা করে পরিকল্পিতভাবে নিয়োগ বাণিজ্য চালানো হচ্ছে দাবি করে সংগঠনটি চবির উপাচার্য ও উপ-উপাচার্যের অবিলম্বে পদত্যাগ দাবি করেছে।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদল জানায়, প্রকৃত কোনো প্রয়োজন না থাকা সত্ত্বেও গত ১৫ মাসে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে প্রায় ২৫০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে এবং আরো ৩০৪টি পদের নিয়োগ প্রক্রিয়া সচল রাখা হয়েছে। মোট ৫৫৪ জনের এই নিয়োগ কার্যক্রম একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দল ভারি করার উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিয়োগে স্বজনপ্রীতির সবচেয়ে স্পষ্ট উদাহরণ হলো— চবির উপ-উপাচার্য অধ্যাপক ড. শামীম উদ্দিন খানের কন্যা মাহীরা শামীমকে ফিন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ। অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সব ধরনের নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিলেও তা অমান্য করে ১৯ ডিসেম্বর নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হয়। ফিন্যান্স বিভাগের চারটি পদের বিপরীতে ৫১ জন আবেদন করলেও বহু যোগ্য প্রার্থীকে পরিকল্পিতভাবে পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা হয়।

ছাত্রদল আরো জানায়, ডাকযোগে পরীক্ষার তারিখ জানানো, মাত্র ৫০ নম্বরের লিখিত পরীক্ষা এবং পরীক্ষার দিনই ফল প্রকাশসহ পুরো প্রক্রিয়া ছিল প্রশ্নবিদ্ধ। এমনকি মেধাতালিকায় ১২তম অবস্থানে থাকা সত্ত্বেও উপ-উপাচার্যের কন্যাকে নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করা হয়।

এছাড়া অন্যান্য বিভাগেও স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ তুলে ধরে ছাত্রদল জানায়, ফিন্যান্স বিভাগের এক শিক্ষকের ছেলেকে ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, কয়েকটি বিভাগে প্রকৃত চাহিদা না থাকা সত্ত্বেও জোরপূর্বক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং বিভাগীয় সভাপতিদের আপত্তি উপেক্ষা করা হয়েছে।

এই পরিস্থিতিতে ছাত্রদল চার দফা জানায়, চবির উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ, উপ-উপাচার্যের কন্যাসহ সব বিতর্কিত নিয়োগ বাতিল, ইউজিসির নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে উচ্চপর্যায়ের তদন্ত ও শাস্তি এবং আপত্তিকর সব নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহার করে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা।

ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর দলীয়করণ বা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল। তাদের বিজ্ঞপ্তিতে এ প্রসঙ্গে বলা হয়েছে, মেধার অবমূল্যায়ন করে চবির জামায়াতপন্থী প্রশাসন যদি তাদের আজ্ঞাবহদের অবৈধ নিয়োগ বাতিল না করে, তবে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদল কঠোর আন্দোলন গড়ে তুলবে।

Previous Post

জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে রাজনীতিতে এসেছি: ইশরাক

Next Post

২৪ জানুয়ারি কুমিল্লায় আসছেন তারেক রহমান

Next Post
২৪ জানুয়ারি কুমিল্লায় আসছেন তারেক রহমান

২৪ জানুয়ারি কুমিল্লায় আসছেন তারেক রহমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

ছয় শব্দের পোস্টে আন্দোলন শুরু, এরপর কাঁপল ভারত

ছয় শব্দের পোস্টে আন্দোলন শুরু, এরপর কাঁপল ভারত

ডেনমার্কে প্রবাসী বাংলাদেশিদের গ্রীস্ম উৎসব

ডেনমার্কে প্রবাসী বাংলাদেশিদের গ্রীস্ম উৎসব

ডেনমার্কে ইউনিসেফের সাথে ঢাকার দ্বিপাক্ষিক বৈঠক আজ

ডেনমার্কে ইউনিসেফের সাথে ঢাকার দ্বিপাক্ষিক বৈঠক আজ

দেশে ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দিবে সরকার : ডেনমার্কে স্বাস্থ্যমন্ত্রী

দেশে ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দিবে সরকার : ডেনমার্কে স্বাস্থ্যমন্ত্রী

গোল করলেই মেসির বিশ্বরেকর্ড

গোল করলেই মেসির বিশ্বরেকর্ড

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh