Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home আন্তর্জাতিক

কারাগার থেকে বেরিয়ে ইমরান খান সম্পর্কে যা জানালেন তার বোন

কারাগার থেকে বেরিয়ে ইমরান খান সম্পর্কে যা জানালেন তার বোন
2
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের আদিয়ালা কারাগারে সাক্ষাতের অনুমতি পাওয়ার পর পিটিআই প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন উজমা খানম জানিয়েছেন, ইমরান খান “সম্পূর্ণ সুস্থ” আছেন।

পাকিস্তানের গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, মঙ্গলবার কারাগারে ৩০ মিনিটের সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের বলেন, গুজবের বিপরীতে তার ভাইয়ের শারীরিক অবস্থা ভালো থাকলেও তিনি “মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন”।

উজমা দাবি করেন, ইমরান খানকে সারাদিন কক্ষে আটকে রাখা হয় এবং খুব অল্প সময়ের জন্য বাইরে যেতে দেওয়া হয়। সাক্ষাতের সময় তিনি কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি। কারাগারের ভেতরে যাওয়ার সময় উজমার সঙ্গে ছিলেন বিপুল সংখ্যক পিটিআই কর্মী–সমর্থক।

ইমরানের সঙ্গে সাক্ষাতের অনুমতি না দেওয়ায় কয়েক সপ্তাহ ধরে পিটিআই পরিবার ও নেতারা অভিযোগ করে আসছিল। ফলে ইসলামাবাদ হাইকোর্ট ও আদিয়ালা কারাগারের বাইরে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে পিটিআইয়ের বিক্ষোভও অনুষ্ঠিত হয়। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি দাবি করেছেন, ২৭ অক্টোবরের পর থেকে কাউকে ইমরান বা তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এই ঘটনায় উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে দেশটিতে। ফলে তিনি মারা গেছেন—বলেও গুঞ্জন উঠে।

এদিকে, বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাল্লাল চৌধুরী সতর্ক করে বলেন, “আইএইচসি হোক বা আদিয়ালা কারাগার—১৪৪ ধারার লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে।” তিনি দাবি করেন, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে সন্ত্রাসী হুমকি মোকাবিলায় এই বিধিনিষেধ জারি করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, সন্ত্রাসীরা সামাজিক যোগাযোগমাধ্যম ও ভিপিএন ব্যবহার করে গোপনে যোগাযোগ চালায়; তাই পিটিএ-এর সঙ্গে মিলে ভিপিএন ব্যবহারে নিয়ন্ত্রণ আনা হবে। তিনি একইসঙ্গে সতর্ক করেন যে প্রাদেশিক সরকারি পদাধিকারীরা রাজনৈতিক কাজে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করলে পেশোয়ার হাইকোর্টের আদেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে রাওয়ালপিন্ডি পুলিশ জানিয়েছে, তিন দিনের জন্য জারি করা ১৪৪ ধারা বাস্তবায়নে শহরে অন্তত ৩,০০০ নিরাপত্তা কর্মকর্তা মোতায়েন রয়েছে। আদিয়ালা কারাগারমুখী সড়কে পিকেট বসানো হয়েছে এবং রেড জোনের আশপাশের কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

ইমরানের সঙ্গে সাক্ষাতের দাবিতে পিটিআই নেতারা গত কয়েক সপ্তাহে একাধিক বিক্ষোভ করেছে। দলটি অভিযোগ করেছে, ১৯ নভেম্বর কারাগারের বাইরে বিক্ষোভের পর ইমরানের বোনসহ নেতাদের “সহিংসভাবে আটক” করা হয়। ইমরানের স্বাস্থ্যের বিষয়ে নানা জল্পনা ছড়ালেও পিটিআই ও সরকারি পক্ষ দু’দলই জানিয়েছেন যে তিনি শারীরিকভাবে সুস্থ।

উল্লেখ্য, ৭২ বছর বয়সি ইমরান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২০২২ সালে তিনি ক্ষমতা হারানোর পর একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন এবং দীর্ঘ কারাদণ্ড ভোগ করছেন। এদিকে, ইমরান দাবি করেন, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

Previous Post

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনীর প্রধান

Next Post

৩৬ কেজি গাঁজাসহ যুবদল নেতা গ্রেপ্তার

Next Post
৩৬ কেজি গাঁজাসহ যুবদল নেতা গ্রেপ্তার

৩৬ কেজি গাঁজাসহ যুবদল নেতা গ্রেপ্তার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh