কাজী শামীম, কাতার প্রতিনিধি:
যুক্তরাজ্যের লন্ডন থেকে চিকিৎসা শেষে আগামীকাল সোমবার কাতার হয়ে দেশে ফিরবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এয়ার এম্বুল্যান্সে টিতে চারজন মেডিকেল ক্রু থাকবেন। এছাড়া বেগম খালেদা জিয়ার সাথে সফর সঙ্গী থাকবেন মোট ১৪ জন।
শনিবার (৩ মে) বিকালে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম চ্যানেল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কাতারের আমিরের দেওয়া রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে করে বাংলাদেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
রাষ্ট্রদূত আরও বলেন, দোহা থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে আগামীকাল সকাল কাতার লোকাল সময় সকাল ৯:৩৫ মিনিটে এয়ার এম্বুল্যান্স টি দোহা ত্যাগ করবে।
রাষ্ট্রদূত আরও বলেন, কাতারের আমির গত কয়েকদিন রাষ্ট্রীয় সফরে রাশিয়া ও আমেরিকা সফরে থাকায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি পাওয়ার অনুমোদন পেতে অপেক্ষা করতে হয়েছিলো। এয়ার অ্যাম্বুলেন্সটি পেতে কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ প্রটোকল কর্মকর্তা সহযোগিতা করেছেন। যুক্তরাজ্য ত্যাগ করার পূর্বে এয়ার অ্যাম্বুলেন্স যোগে যাওয়া ডাক্তাররা প্রথমে বেগম খালেদা জিয়ার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করবেন। এছাড়া এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারে যাত্রা বিরতি করবেন বলেও জানান রাষ্ট্রদূত।
তিনি জানান, লন্ডন থেকে এয়ার এম্বুল্যান্সে বেগম খালেদা জিয়ার সাথে নতুন সফর সঙ্গী হবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম মালেক খান ও তার স্ত্রী।
উল্লেখ্য, উন্নত চিকিৎসা নিতে গত ৮ জানুয়ারি বেগম খালেদা জিয়া লন্ডনে পৌঁছান। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা বিবেচনা করে রয়েল এয়ার অ্যাম্বুলেন্সের সেবা প্রদান করেছিলেন।






