নিজস্ব প্রতিবেদক : Assistance HR ছেড়ে এসেছি প্রায় এক বছর হলো । অথচ সেই প্রতিষ্ঠান কাল তাদের বাৎসরিক সভায় আমাকেসহ ৫ জনকে সেরা কর্মী হিসেবে সার্টিফিকেট ও গিফট দিয়ে পুরস্কৃত করেছে। এটা সত্যিই আমার জন্য সৌভাগ্যের বিষয় । ধন্যবাদ এই ক্ষুদ্র ব্যক্তিকে সম্মান জানানোর জন্য।
নিজ দেশের গণ্ডি পেরিয়ে হাজার হাজার মাইল দূরের এই দেশে থেকেও এমন স্বীকৃতি খুবই সৌভাগ্যের বটে । বর্তমান জবেও দীর্ঘ কর্মময় জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তই পার করছি । সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ । এমন কৃতজ্ঞতায় বাকি জীবনটাও কাটাতে চাই ।
আমার কাছে কেন জানি জীবনটাকে শুধুমাত্র পরিবারের চার দেয়াল, কাজ, খাওয়া-দাওয়া আর ঘুমিয়ে কাটানোকে মনে হয় না যদি না সেটা আশপাশে কোনো ইমপ্যাক্ট না পড়ে । জীবনের গন্তব্য হওয়া উচিত এমনই হয় ওসমান হাদী নয় মাসুদ পারভেজ । সিদ্ধান্ত প্রত্যেকের নিজের । আর এ দুইয়ের মাঝখানে মানে তো আশরাফুল মাখলুকাতের বাইরের জীবেরও জীবন ।






