নিজস্ব প্রতিবেদক : ইরানের শিরাজ শহরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ৩০ জন। ফারস প্রদেশের ডেপুটি গভর্নর জলিল হাসানি এ কথা জানিয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে হাসানিকে উদ্ধৃত করে বলা হয়েছে, শহরের জিবাশাহর এলাকার একটি আবাসিক অংশে এই হামলা হয়েছে। এতে নিরীহ লোকজন নিহত হয়েছেন।
ইরানে রাতভর হামলা, ৬টি মিসাইল লঞ্চার ধ্বংসের দাবি ইসরাইলেরইরানে রাতভর হামলা, ৬টি মিসাইল লঞ্চার ধ্বংসের দাবি ইসরাইলের
আজ শুক্রবার সকালে তেহরানের মধ্যাঞ্চলে যেসব স্থানে হামলা চালানো হয়েছে, তার মধ্যে ইরানের সেনাবাহিনীর একটি সামরিক একাডেমি অন্যতম।
বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, লোরেস্তান প্রদেশের পোলদোখতার শহরের আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। এতে আহত হন কমপক্ষে ছয়জন।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে তিন হাজার ৬৪৩টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমদ্যে মধ্যে তিন হাজার ৯০টি বসতবাড়ি। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি পীর হোসেন কোলিভান্দ এ তথ্য জানিয়েছেন।






