Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home আন্তর্জাতিক

আর্জেন্টিনাই সবচেয়ে কম দিনের বিশ্ব চ্যাম্পিয়ন, সবচেয়ে বেশি দিন কোন দল

আর্জেন্টিনাই সবচেয়ে কম দিনের বিশ্ব চ্যাম্পিয়ন, সবচেয়ে বেশি দিন কোন দল
1
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নিজস্ব প্রতিবেদক : বিশ্বকাপ ফুটবল সাধারণত অনুষ্ঠিত হয় জুন-জুলাইয়ে। আগামী ২০২৬ বিশ্বকাপ যেমন শুরু হবে ১১ জুন। কিন্তু সর্বশেষ ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে এই প্রথা মানা হয়নি। মধ্যপ্রাচ্যের এই দেশে জুন-জুলাইয়ে অত্যধিক গরমের কারণে বিশ্বকাপ অনুষ্ঠিত হয় শীতকালে—নভেম্বর ও ডিসেম্বরে। তখনই নিশ্চিত হয়ে গিয়েছিল, কাতারে শিরোপাজয়ী দল পরবর্তী বিশ্বকাপ শুরুর আগপর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে তুলনামূলক কম সময় রাজত্ব করার সুযোগ পাবে।

কীভাবে, বুঝিয়ে বলা যাক। কাতার বিশ্বকাপ যদি প্রথা মেনে জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হতো, তাহলে চ্যাম্পিয়ন দল পরবর্তী বিশ্বকাপে শিরোপা নিষ্পত্তির আগপর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নের খেতাবটা তুলনামূলক বেশি দিন ধরে রাখতে পারত। কিন্তু প্রথাগত সময়ের তুলনায় প্রায় চার মাস পর কাতারে বিশ্বকাপ শুরু হওয়ায় সেই সুযোগ আর মেলেনি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘এল গ্রাফিকো’ হিসাব কষে জানিয়েছে, আধুনিক সময়ে সাধারণত কোনো বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পরবর্তী বিশ্বকাপ ফাইনালের আগপর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নের খেতাবটা প্রায় ১৪৬০ দিন ধরে রাখে। এটা একদম সঠিক হিসাব নয়। বিভিন্ন চ্যাম্পিয়ন দলের ক্ষেত্রে এই হিসাব কিছুদিন কমবেশি হতে পারে।

আসল প্রসঙ্গে আসা যাক। বিশ্বকাপের ইতিহাস বিশ্লেষণ করে ‘এল গ্রাফিকো’ জানিয়েছে, ফুটবলে আধুনিক সময়ে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে সবচেয়ে কম সময় রাজত্ব করার সুযোগ পাচ্ছে ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল। মানে ২০২২ সালের ১৮ ডিসেম্বর লুসাইলে লিওনেল মেসিরা চ্যাম্পিয়ন হওয়ার পর ২০২৬ বিশ্বকাপ ফাইনালের আগের দিন (১৯ জুলাই) পর্যন্ত এ হিসাব কষা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ১৩০৯ দিন বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব ধরে রাখার সুযোগ পাচ্ছে আর্জেন্টিনা।

তবে ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে ভিন্ন হিসাব। কিন্তু সেটার যেহেতু নিশ্চয়তা নেই, তাই আপাতত এটা বলাই যায়, ফুটবলের আধুনিক সময়ে এক বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর পরবর্তী বিশ্বকাপ ফাইনালের আগপর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব ধরে রাখায় দিনের হিসাবে আর্জেন্টিনার রাজত্বই সবচেয়ে কম সময়ের।

কাতারের লুসাইলে ২০২২ সালের ১৮ ডিসেম্বর ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ২০২৬ সালের ১৯ জুলাই পরবর্তী বিশ্বকাপ ফাইনাল শুরুর আগপর্যন্ত আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব ধরে রাখার সুযোগ পাচ্ছে ১৩০৯ দিন। বিশ্বকাপ শুরুর পর কোনো চ্যাম্পিয়ন দলের এটাই সবচেয়ে কম সময় বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব ধরে রাখার রেকর্ড।

রুগুয়ে (১৯৩০-১৯৩৪):

বিশ্বকাপের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন। ১৯৩০ সালের ৩০ জুলাই চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে। ১৯৩৪ সালের ১০ জুন ইতালি চ্যাম্পিয়ন হওয়ার আগপর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব ১৪১১ দিন ধরে রাখার সুযোগ পেয়েছিল হোসে আন্দ্রাদে-হেক্টর কাস্ত্রোদের উরুগুয়ে।

ইংল্যান্ড (১৯৬৬-১৯৭০):

১৯৬৬ সালের ৩০ জুলাই বিশ্বকাপ জেতে ববি চার্লটনের ইংল্যান্ড। ১৯৭০ সালের ২১ জুন ব্রাজিল চ্যাম্পিয়ন হওয়ার আগে ১৪২২ দিন বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব ধরে রাখার সুযোগ পেয়েছে ইংল্যান্ড।

সবচেয়ে বেশি দিন খেতাব ধরে রেখেছে কোন দল:
ইতালি।

১৯৩৪ ও ১৯৩৮ বিশ্বকাপ জিতেছে ইতালি। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। দীর্ঘ ১২ বছর পর বিশ্বকাপ শুরু হয় ১৯৫০ সালে। ১৯৩৪ সালের ১০ জুন ইতালি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর ১৯৫০ বিশ্বকাপ শিরোপা নিষ্পত্তির ম্যাচের (১৬ জুলাই) আগপর্যন্ত এই ১৬ বছরে ৫,৮৮০ দিন বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব ধরে রাখার সুযোগ পেয়েছে ইতালি।

তারপর আসবে ১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপজয়ী ব্রাজিলের নাম। সুইডেনে ’৫৮ বিশ্বকাপ জয়ের পর ’৬২ বিশ্বকাপও জেতে ব্রাজিল। অর্থাৎ ১৯৫৮ বিশ্বকাপের ২৯ জুন চ্যাম্পিয়ন হওয়ার পর ১৯৬৬ বিশ্বকাপের ৩০ জুলাইয়ের আগপর্যন্ত ২৯৫৩ দিন বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব ধরে রেখেছিল ব্রাজিল। ৮ বছরের একটু বেশি সময়।

বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব ধরে রাখার ইতিহাস
বিশ্বকাপ ফাইনাল চ্যাম্পিয়ন খেতাব ধরে রাখার দিন নতুন চ্যাম্পিয়ন
৩০–৭–১৯৩০ নেই নেই উরুগুয়ে
১০–৬–১৯৩৪ উরুগুয়ে ১৪১১ ইতালি
১৯–৬–১৯৩৮ ইতালি ১৪৭০ ইতালি
১৬–৭–১৯৫০ ইতালি ৪৪১০ উরুগুয়ে
৪–৭–১৯৫৪ উরুগুয়ে ১৪৪৯ পশ্চিম জার্মানি
২৯–৬–১৯৫৮ পশ্চিম জার্মানি ১৪৫৬ ব্রাজিল
১৭–৬–১৯৬২ ব্রাজিল ১৪৪৯ ব্রাজিল
৩০–৭–১৯৬৬ ব্রাজিল ১৫০৪ ইংল্যান্ড
২১–৬–১৯৭০ ইংল্যান্ড ১৪২২ ব্রাজিল
৭–৭–১৯৭৪ ব্রাজিল ১৪৭৭ পশ্চিম জার্মানি
২৫–৬–১৯৭৮ পশ্চিম জার্মানি ১৪৪৯ আর্জেন্টিনা
১১–৭–১৯৮২ আর্জেন্টিনা ১৪৭৭ ইতালি
২৯–৬–১৯৮৬ ইতালি ১৪৪৯ আর্জেন্টিনা
৮–৭–১৯৯০ আর্জেন্টিনা ১৪৭০ পশ্চিম জার্মানি
১৭–৭–১৯৯৪ পশ্চিম জার্মানি ১৪৭০ ব্রাজিল
১২–৭–১৯৯৮ ব্রাজিল ১৪৫৬ ফ্রান্স
৩০–৬–২০০২ ফ্রান্স ১৪৪৯ ব্রাজিল
৯–৭–২০০৬ ব্রাজিল ১৪৭০ ইতালি
১১–৭–২০১০ ইতালি ১৪৬৩ স্পেন
১৩–৭–২০১৪ স্পেন ১৪৬৩ জার্মানি
১৫–৭–২০১৮ জার্মানি ১৪৬৩ ফ্রান্স
১৮–১২–২০২২ ফ্রান্স ১৬১৭ আর্জেন্টিনা
১৯–৭–২০২৬ আর্জেন্টিনা ১৩০৯ ?

Previous Post

তারেক রহমানের দেশে ফেরা

Next Post

টানা ৪২ ঘণ্টা গান গাইলেন স্যান্ডউইচ বিক্রেতা

Next Post
টানা ৪২ ঘণ্টা গান গাইলেন স্যান্ডউইচ বিক্রেতা

টানা ৪২ ঘণ্টা গান গাইলেন স্যান্ডউইচ বিক্রেতা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

ছয় শব্দের পোস্টে আন্দোলন শুরু, এরপর কাঁপল ভারত

ছয় শব্দের পোস্টে আন্দোলন শুরু, এরপর কাঁপল ভারত

ডেনমার্কে প্রবাসী বাংলাদেশিদের গ্রীস্ম উৎসব

ডেনমার্কে প্রবাসী বাংলাদেশিদের গ্রীস্ম উৎসব

ডেনমার্কে ইউনিসেফের সাথে ঢাকার দ্বিপাক্ষিক বৈঠক আজ

ডেনমার্কে ইউনিসেফের সাথে ঢাকার দ্বিপাক্ষিক বৈঠক আজ

দেশে ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দিবে সরকার : ডেনমার্কে স্বাস্থ্যমন্ত্রী

দেশে ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দিবে সরকার : ডেনমার্কে স্বাস্থ্যমন্ত্রী

গোল করলেই মেসির বিশ্বরেকর্ড

গোল করলেই মেসির বিশ্বরেকর্ড

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh