Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home আন্তর্জাতিক

আরও দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

আরও দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
1
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

আন্তর্জাতিক ডেক্স : যুক্তরাষ্ট্র তাদের ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা দেশের সংখ্যা বাড়িয়ে ৩০ এর বেশি করতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটিমন্ত্রী ক্রিস্টি নোম। ফক্স নিউজ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, বৃহস্পতিবার ফক্স নিউজের ‘দ্য ইনগ্রাহাম অ্যাঙ্গেল’ অনুষ্ঠানে নোমের কাছে জানতে চাওয়া হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা দেশের সংখ্যা বাড়িয়ে ৩২ করতে যাচ্ছে কিনা?

জবাবে তিনি বলেন, “আমি সংখ্যাটা পরিষ্কার করে বলতে পারে না। কিন্তু এটা ৩০ এর বেশি। প্রেসিডেন্ট বিভিন্ন দেশের পরিস্থিতি মূল্যায়ন অব্যাহত রেখেছেন।”

১২ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা ও আরও ৭টি দেশের নাগরিকদের জন্য বিধিনিষেধ আরোপ করে জুনে এক ঘোষণায় স্বাক্ষর করেছিলেন ট্রাম্প। ‘বিদেশি সন্ত্রাসী’ ও অন্যান্য নিরাপত্তা হুমকি থেকে সুরক্ষায় এ পদক্ষেপ প্রয়োজনীয় বলে সেসময় বলেছিলেন তিনি।

অভিবাসী থেকে শুরু করে পর্যটক, শিক্ষার্থী ও ব্যবসার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়া অস্থায়ী ভিসাধারী সবার ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।কোন দেশগুলো নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হতে যাচ্ছে সে বিষয়ে বিস্তারিত বলেননি নোম।

তিনি বলেন, “তাদের যদি সেখানে স্থিতিশীল সরকার না থাকে, তাদের যদি তেমন দেশ না থাকে যা নিজে নিজেই টিকতে পারবে এবং যদি বলতে না পারে এই এই লোকেরা কারা, তাদের যাচাইয়ে আমাদের সহায়তা না করতে পারে, কেন আমরা সেসব দেশ থেকে লোকজনকে যুক্তরাষ্ট্রে আসার অনুমতি দেবো?।”

রয়টার্স এর আগে এক প্রতিবেদনে ট্রাম্প প্রশাসন আরও ৩৬ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনা করছে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অভ্যন্তরীণ তারবার্তা দেখে জানিয়েছিল।

যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞায় আরও দেশ যুক্ত হওয়ার মানে হচ্ছে কিছুদিন আগে ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যের ওপর গুলির ঘটনার পর ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতিতে আরও কঠোর হচ্ছে।

ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর গুলির ঘটনায় যে সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি আফগানিস্তানের নাগরিক এবং ২০২১ সালে এক পুনর্বাসন কর্মসূচির আওতায় তিনি যুক্তরাষ্ট্রে ঢুকেছিলেন, বলছেন তদন্ত কর্মকর্তারা।

সেসময় ওই পুনর্বাসন কর্মসূচিতে যুক্তরাষ্ট্রে আনা লোকজনের ক্ষেত্রে যাচাই বাছাই ঠিকঠাক হয়নি বলে অভিযোগ আছে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের।

ওয়াশিংটন ডিসিতে ওই গুলির ঘটনার কয়েকদিনের মাথায় ট্রাম্প ‘তৃতীয় বিশ্বের সকল দেশ’ থেকে অভিবাসন ‘স্থায়ীভাবে বন্ধের’ আশ্বাস দিয়েছিলেন। তবে তখন কোনো দেশের নাম তিনি বলেননি, ‘তৃতীয় বিশ্বের দেশ’ বলতে কাদের বুঝিয়েছেন, তাও খোলাসা করেননি।

এই মন্তব্যের আগে ট্রাম্প তার পূর্বসূরী জো বাইডেনের আমলে আশ্রয় পাওয়া ব্যক্তি ও ১৯ দেশের যারা গ্রিনকার্ড পেয়েছেন তাদের ব্যাপারে বিস্তৃত যাচাই বাছাইয়ের নির্দেশ দেন বলে হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।

চলতি বছর জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর থেকেই ট্রাম্প প্রশাসন অভিবাসনের ব্যাপারে খড়্গহস্ত হয়েছেন। তিনি অবৈধ অভিবাসীদের ধরতে প্রধান প্রধান মার্কিন শহরে ফেডারেল এজেন্টদের পাঠাচ্ছেন, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে হাজির হওয়া আশ্রয় প্রার্থীদের ফিরিয়ে দিচ্ছেন।

তার প্রশাসন অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ঘটনাকে খুব বড় করে দেখালেও বৈধ অভিবাসন প্রক্রিয়া পুনর্গঠনে খুব বেশি মনোযোগ দিচ্ছে না।

Previous Post

তফসিল ঘোষণা ১১ ডিসেম্বর, ভোট ৮ ফেব্রুয়ারি

Next Post

উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

Next Post
উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh