Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home ব্রেকিং নিউজ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নতুন জোটের আত্মপ্রকাশ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নতুন জোটের আত্মপ্রকাশ
1
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

ক্যাম্পাস প্রতিবেদক:
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ‘জুলাই ঐক্য’ নামের এক নতুন জোট আত্মপ্রকাশ করেছে। জোটের অন্যতম সংগঠক মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদের দাবি, আওয়ামী লীগের পুনর্বাসন দেশের স্বাভাবিক গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন অঙ্কুরে বিনষ্ট করার শামিল।

গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ‘জুলাই স্পিরিট’ ধারণকারী সংগঠনগুলোর ঐক্য গঠন ও পরবর্তী কর্মসূচি ঘোষণা প্রসঙ্গে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মঙ্গলবার (৬ মে) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জুলাই ঐক্য প্ল্যাটফর্মের অন্যতম সংগঠক ঢাবির বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ। বক্তব্যে তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে জীবন দিতে হয় দুই হাজারের বেশি মানুষকে। একই সঙ্গে আহত ও পঙ্গু হন প্রায় ৩১ হাজার মানুষ। রাষ্ট্রীয় বাহিনী ও দলীয় ক্যাডারদের দ্বারা পরিচালিত এ হামলা আন্তর্জাতিক মহলে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি লাভ করে।

মুসাদ্দিক বলেন, বিভিন্ন রাজনৈতিক ও বেসরকারি মহলের কিছু অংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের পাঁয়তারা চালাচ্ছে। যা একদিকে শহীদ, আহত ও পঙ্গু জনগণের আত্মত্যাগের চূড়ান্ত অপমান। একই সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পুনর্বাসন দেশের স্বাভাবিক গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন অঙ্কুরে বিনষ্ট করার শামিল।

এসময় ‘জুলাই ঐক্য’ জোটের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে মুসাদ্দিক বলেন, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী বিপ্লবীদের জীবনের নিরাপত্তা নিয়ে আমরা শংকিত। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা বিভিন্ন দাবি তুলে জুলাইয়ে অংশ নেওয়া বিপ্লবীদের বিতর্কিত করতে চায়। আমরা বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন। এই বাস্তবতা উপলব্ধি করেই আমরা বিভিন্ন মতাদর্শের সামাজিক ও রাজনৈতিক সংগঠনসমূহ নিয়ে আজ ‘জুলাই ঐক্য’ নামে আনুষ্ঠানিকভাবে একটি ঐক্যবদ্ধ জাতীয় জোটের ঘোষণা করছি।

জোটের মূল দাবির বিষয়ে তিনি বলেন, জোটের মূল ও একমাত্র দাবি হচ্ছে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ও চব্বিশের গণহত্যা, শাপলা চত্বর ট্র্যাজেডি, পিলখানা ট্র্যাজেডি, গুম, খুন, দুর্নীতিসহ বিগত সাড়ে ১৫ বছরে যেসব অপকর্ম সংঘঠিত হয়েছে তার সঙ্গে জড়িত সবার বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রয়োজনীয় ক্যাম্পেইন জারি রাখা।

সংবাদ সম্মেলনে জোটের আগামী কর্মসূচি ঘোষণা করা হয়। জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ৭ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে দলটি।

‘জুলাই ঐক্য’ জোটে রয়েছে যেসব সংগঠন
১. আপ বাংলাদেশ
২. ইনকিলাব মঞ্চ
৩. জুলাই রেভ্যুলেশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স
৪. জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ)
৫. বিপ্লবী ছাত্র পরিষদ
৬. অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন
৭. প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পুনাব)
৮. স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি (এসএডি)
৯. প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পুসাব)
১০. রক্তিম জুলাই
১১. সোচ্চার ঢাবি
১২. নিরাপদ বাংলাদেশ চাই
১৩. একতার বাংলাদেশ
১৪. ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম চাই
১৫. এইচআরএসএস
১৬. জুলাই বিগ্রেড
১৭. স্টুডেন্ট রাইটস ওয়াচ
১৮. আজাদ ফিলিস্তিন
১৯. জুলাই বিপ্লব পরিষদ
২০. স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন
২১. আমাদের মোহাম্মদপুর
২২. জাস্টিস ফর অল
২৩. রেড অ্যালায়েন্স
২৪. ছাত্র নাগরিক ঐক্য
২৫. ইউথ ফর পিস
২৬. ঢাকা মুভমেন্ট
২৭. ধানমন্ডি অ্যালায়েন্স
২৮. কমিউনিটি অ্যালায়েন্স
২৯. জুলাইয়ের প্রেরণা
৩০. মুক্তির আন্দোলন
৩১. ফ্যাসিস্টবিরোধী আন্দোলন
৩২. জনতার ঐক্য
৩৩. আগামীর বাংলাদেশ
৩৪. জুলাই মঞ্চ এবং
৩৫. পিপলস অ্যাকটিভিস্ট কোয়ালিশন (প্যাক)

Previous Post

তরুণদের রাজনীতিতে আরও সক্রিয় হতে হবে: প্রধান উপদেষ্টা

Next Post

প্রতারণার মামলায় চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Next Post
প্রতারণার মামলায় চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রতারণার মামলায় চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

ডেনমার্কে ইউনিসেফের সাথে ঢাকার দ্বিপাক্ষিক বৈঠক আজ

ডেনমার্কে ইউনিসেফের সাথে ঢাকার দ্বিপাক্ষিক বৈঠক আজ

দেশে ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দিবে সরকার : ডেনমার্কে স্বাস্থ্যমন্ত্রী

দেশে ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দিবে সরকার : ডেনমার্কে স্বাস্থ্যমন্ত্রী

গোল করলেই মেসির বিশ্বরেকর্ড

গোল করলেই মেসির বিশ্বরেকর্ড

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ডেনমার্কে স্বাস্থ্যমন্ত্রী

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ডেনমার্কে স্বাস্থ্যমন্ত্রী

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh