Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home খেলা

৭ বদলি খেলোয়াড় নামিয়ে আলোচনায় ব্রাজিল

৭ বদলি খেলোয়াড় নামিয়ে আলোচনায় ব্রাজিল
0
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

স্পোর্টস ডেস্ক:
আগে ছিল চারজন। এরপর সর্বোচ্চ পাঁচজন বদলি খেলোয়াড় মাঠে নামানোর নিয়ম অনুমোদন করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০২১ সালে সে নিয়ম কার্যকর হয়।

কিন্তু কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে পাঁচ নয়, সাতজন বদলি খেলোয়াড় নামিয়েছে ব্রাজিল। যা নিয়ে চলছে জোর আলোচনা। তবে কি ফিফার নিয়ম ভেঙেছে দরিভাল জুনিয়রের দল? না। ব্রাজিল কোচ দরিভাল নিয়মের মধ্যে থেকেই বেঞ্চে থাকা সাতজনকে খেলিয়েছেন।

গারিঞ্চা অ্যারেনায় আজ (শুক্রবার) কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। ম্যাচের অন্তিম মুহূর্তে ৯৮তম মিনিটে গোল করে সেলেসাওদের নাটকীয় জয় এনে দেন ভিনিসিয়ুস জুনিয়র।

দলের হয়ে জয়সূচক গোল করার পরপরই মাঠ ছাড়েন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস। তার পরিবর্তে অল্প সময়ের জন্য নামানো হয় ব্রাজিলের জার্সিতে অভিষেক হওয়া ফ্লামেঙ্গোর সেন্টারব্যাক লিও ওরতিজকে। তিনি ছিলেন ম্যাচে ব্রাজিলের সপ্তম বদলি।

এর আগে বদলি নেমেছেন জোয়েলিন্তন, মাথেউস কুনিয়া, সাভিনিও, আন্দ্রে, ওয়েসলি ফ্রাঙ্কা ও বেন্তো। তাদের জায়গা দিতে গেরসন, জোয়াও পেদ্রো, রদ্রিগো, ব্রুনো গিমারায়েস, ভান্দেরসন ও এলিসন বেকারকে উঠে যেতে হয়। মূলত গোলরক্ষক এলিসন উঠে যাওয়ার কারণেই সাত বদলি খেলাতে পেরেছে ব্রাজিল।

ম্যাচের ৬৯ মিনিটে একটি ফ্রি কিক শট পাঞ্চ করে দূরে সরাতে গিয়ে কলম্বিয়ার ডিফেন্ডার দাভিদসন সানচেজের মাথার সঙ্গে সজোরে ধাক্কা লাগে ব্রাজিলিয়ান গোলকিপার এলিসন বেকারের। দুজনই সঙ্গে সঙ্গে মাঠে লুটিয়ে পড়েন। পরে তাদের মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

ফিফার কনকাশন প্রটোকলে বলা হয়েছে, কোনো দলের একজন খেলোয়াড় মাথায় আঘাতজনিত চোট নিয়ে মাঠ ছাড়লে তার সঙ্গে অতিরিক্ত আরও একজনকে খেলানো যাবে। খেলার ভারসাম্য ঠিক রাখতেই এ ধরনের আঘাতজনিত ঘটনায় ফিফা অতিরিক্ত একজনকে খেলানোর অনুমতি দিয়ে থাকে।

সেই নিয়ম কাজে লাগিয়ে মাথায় আঘাত পাওয়া গোলকিপার এলিসনের পরিবর্তে নামেন বেন্তো এবং শেষ দিকে ভিনিসিয়ুসের পরিবর্তে নামেন সপ্তম বদলি ওরতিজ।

Previous Post

বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত ২

Next Post

‘স্টারলিংক’ ইন্টারনেটের খরচ কত পড়বে

Next Post
‘স্টারলিংক’ ইন্টারনেটের খরচ কত পড়বে

'স্টারলিংক' ইন্টারনেটের খরচ কত পড়বে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh