Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home রাজনীতি

‌’৩১ বার ফাঁসি দেওয়া হলেও শেখ হাসিনার বিচার শেষ হবে না’

‌’৩১ বার ফাঁসি দেওয়া হলেও শেখ হাসিনার বিচার শেষ হবে না’
1
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

জেলা প্রতিনিধি:
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে চান্দিনা পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেছেন, শেখ হাসিনা যে পরিমাণ নিরীহ মানুষকে হত্যা করেছে, তাকে যদি ৩১ বারও ফাঁসি দেওয়া হয়, তাও তার বিচার শেষ হবে না। নিরীহ মানুষকে হত্যা ও গুমে জড়িত শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে হবে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার চান্দিনায় উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে বরকতউল্লা বুলু বলেন, শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষের সঙ্গে বেইমানি করেছেন। তার মেয়ে শেখ হাসিনাও একইভাবে বাঙালি জাতির সঙ্গে, দেশের মানুষের সঙ্গে বেইমানি করেছে। এ দেশের হাজার হাজার নিরীহ মানুষকে নির্বিচার হত্যা করেছে, এ দেশের রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে গুম করেছে।

তিনি আরও বলেন, একাত্তরে শেখ মুজিব পাকিস্তানিদের কাছে জামাই আদরে আত্মসমর্পণ করে আত্মগোপন করেছিলেন। তখন এই বাঙালি জাতিকে দিক-নির্দেশনা দেওয়ার মতো কেউ ছিল না। ২৬ মার্চ চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান সেনাবাহিনীর সব সদস্যকে বলেছিলেন, আমরা আজ থেকে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম। আর এই ঘোষণার মধ্য দিয়ে মহান স্বাধীনতাযুদ্ধ শুরু হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জেড ফোর্স গঠন করে দীর্ঘ ৯ মাস যুদ্ধের নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন।

জিয়াউর রহমানকে বাদ দিয়ে শেখ পরিবার মুক্তিযুদ্ধের ইতিহাস বদলে দিয়েছে অভিযোগ করে বরকতউল্লা আরও বলেন, আওয়ামী লীগকে এখন আর কেউ বিশ্বাস করেন না। একাত্তরে শেখ পরিবারের কেউ যদি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে থাকে, এমন প্রমাণ যদি কেউ দিতে পারেন, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব।

উপজেলা বিএনপির সভাপতি মো. আতিকুল আলমের সভাপতিত্বে সম্মেলনের প্রধান বক্তা ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার।

সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আতিকুল আলমকে সভাপতি ও মো. কাজী আশরাদকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট চান্দিনা উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়।

এছাড়া পৌর বিএনপির আহ্বায়ক এ বি এম সিরাজুল ইসলামকে সভাপতি ও সদস্যসচিব মো. আলমগীর খানকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট চান্দিনা পৌর বিএনপির কমিটি গঠন করা হয়। আগামী দুই বছর এই কমিটি দায়িত্ব পালন করবে।

Previous Post

শরীয়তপুরে ডাকাতির চেষ্টা, গণপিটুনিতে নিহত ২

Next Post

চাঁদপুরে অর্ধশত গ্রামে রোজা শুরু আজ

Next Post
চাঁদপুরে অর্ধশত গ্রামে রোজা শুরু আজ

চাঁদপুরে অর্ধশত গ্রামে রোজা শুরু আজ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh