Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home বাংলাদেশ

সীমান্তে গুলিবিদ্ধ শিশুটি আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন

সীমান্তে গুলিবিদ্ধ শিশুটি আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন
0
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে ছোড়া গুলিতে আহত সাত বছর বয়সী শিশুটি এখনো জীবিত রয়েছে। গুরুতর আহত অবস্থায় কুতুপালং এমএসএফ হাসপাতাল থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে চমেক হাসপাতালের আইসিইউতে শিশুটির চিকিৎসা চলছে।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানান, রোববার বিকেল সাড়ে চারটার দিকে শিশুটিকে হাসপাতালে এনে ভর্তি করা হয়। তিনি বলেন, শিশুটির মাথায় গুলি লেগেছে। তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এখনো সিটি স্ক্যান করা সম্ভব হয়নি। কিছুটা স্থিতিশীল হলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী চিকিৎসা দেওয়া হবে।

এর আগে রোববার সকালে শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র রুদ্র প্রথমে গণমাধ্যমকে জানান, সীমান্তের ওপারে সংঘর্ষের সময় ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু মারা গেছে। তবে পরে তিনি সংশোধিত তথ্য দিয়ে জানান, শিশুটি তখনো জীবিত ছিল।

এসআই খোকন চন্দ্র রুদ্র বলেন, শিশুটির বাবা-মা বুঝতে পারেননি সে জীবিত আছে কি না। ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তারা ভেবেছিলেন সে মারা গেছে। পরে চিকিৎসকের কাছে নেওয়ার পর জানা যায়, শিশুটি এখনো জীবিত।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। রোববার সকালে গোলাগুলি আরও বেড়ে গেলে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা সীমান্তের শূন্যরেখার দিকে সরে আসে।

এ সময় মিয়ানমারের দিক থেকে ছোড়া একটি গুলি হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকার একটি বসতঘরে এসে লাগে। এতে ওই এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের মেয়ে আফনান (৭) গুলিবিদ্ধ হয়।

ঘটনার পর শিশুটির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জালাল বলেন, শুরুতে সবাই মনে করেছিল শিশুটি মারা গেছে। এ কারণে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে নিশ্চিত হওয়া যায়, সে জীবিত আছে এবং আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

বর্তমানে চমেক হাসপাতালের আইসিইউতে সাত বছরের ছোট্ট আফনান নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা এখনো অত্যন্ত সংকটাপন্ন। জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছে শিশুটি।

Previous Post

দেশে মুক্তি পাচ্ছে সুলতানাস ড্রিম

Next Post

বাংলাদেশ ইস্যুতে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান করল পাকিস্তান

Next Post
বাংলাদেশ ইস্যুতে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান করল পাকিস্তান

বাংলাদেশ ইস্যুতে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান করল পাকিস্তান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

১১৬ আসনে ব্যালট পৌঁছেছে, বাকি ৭ ফেব্রুয়ারির মধ্যে

১১৬ আসনে ব্যালট পৌঁছেছে, বাকি ৭ ফেব্রুয়ারির মধ্যে

ইসিতে জমা পড়েছে ৩৪৫ অভিযোগ

ইসিতে জমা পড়েছে ৩৪৫ অভিযোগ

অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ কমেছে ৫ শতাংশ

অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ কমেছে ৫ শতাংশ

জামায়াত আমিরের এক্স হ্যাকের মামলায় বঙ্গভবন কর্মকর্তার জামিন

জামায়াত আমিরের এক্স হ্যাকের মামলায় বঙ্গভবন কর্মকর্তার জামিন

এমপিদের শপথ পড়াবেন কে, জানালেন আইন উপদেষ্টা

এমপিদের শপথ পড়াবেন কে, জানালেন আইন উপদেষ্টা

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh