Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home জেলার খবর

সিলেটে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

সিলেটে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি
2
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

জেলা প্রতিনিধি:
সিলেটে ঝড়ো হাওয়ার সঙ্গে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সোয়া ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত থেমে থেমে বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টির খবর পাওয়া যায়। এতে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

নগরীতে রাত ৮টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও ১২টার দিকে প্রায় আধা ঘণ্টাব্যাপী তুমুল বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যায়। এই সময়ে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে।

আকস্মিক এ শিলাবৃষ্টিতে ভোগান্তিতে পড়েন পথচারীরা। মুহূর্তেই ফাঁকা হয়ে যায় রাস্তাঘাট। সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটতে বাধ্য হন।

এর আগে রাত ৮টা থেকে বিভিন্ন উপজেলায় থেমে থেমে শিলাবৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে ফসলি জমি ও বাড়িঘর বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

শিলাবৃষ্টির ফলে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা। বিশেষ করে ধান, সবজি ও অন্যান্য মৌসুমি ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে এ পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ফাগুনের শেষে বৃহস্পতিবার প্রথমে সিলেটের জৈন্তাপুর উপজেলায় ঝড়ো হাওয়া সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টির খবর পাওয়া যায়। এরপর জকিগঞ্জ, কানাইঘাট, গোলাপগঞ্জ ও গোয়াইনঘাটসহ বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে।

আকস্মিক শিলাবৃষ্টিতে ঘরের টিন ও ফসলি জমি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন এলাকার কৃষকরা। বড় বড় শিলাবৃষ্টিতে অনেকের ঘরের টিন ফুটো হয়ে গেছে।

জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা আয়না মিয়া বলেন, ‘শিলাবৃষ্টিতে আমার ঘরের টিন ফুটো হয়ে গেছে। এখন বাইরে পানি পড়ার আগে আমার ঘরে পানি পড়বে। শুধু আমার নয়, আমার এলাকার অনেক পরিবারের একই অবস্থা, টিনের চাল ও ফসলের মাঠ শিলাবৃষ্টির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

জকিগঞ্জ উপজেলার বাসিন্দা আব্দুল বাছিত বলেন, ‘রাত ১০টার দিকে তুমুল ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। এতে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অনেকের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।’

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, আগামী ৭২ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস ছিল। সেই পূর্বাভাসের আলোকে সিলেটের বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

Previous Post

গালি দেওয়া সেই সংবাদ উপস্থাপিকার চাকরি ফিরিয়ে দিতে বললেন হাসনাত

Next Post

নতুন চারটি বিভাগ খুললো বাংলাদেশ ব্যাংক

Next Post
নতুন চারটি বিভাগ খুললো বাংলাদেশ ব্যাংক

নতুন চারটি বিভাগ খুললো বাংলাদেশ ব্যাংক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh