Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home সর্বশেষ

সর্দি-কাশি কফ: প্রাকৃতিক উপাদানে ঘরোয়া নিরাময়

সর্দি-কাশি কফ: প্রাকৃতিক উপাদানে ঘরোয়া নিরাময়

ফাইল ছবি

3
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

স্বাস্থ্য ডেস্ক:
দেশব্যাপী জেঁকে বসেছে শীত। দেশের উত্তরাঞ্চলে এরই মধ্যে শীতের তীব্রতা শুরু হয়েছে। গ্রামীণ জনপদেও ঠাণ্ডা হাওয়ার দখলে প্রকৃতি। শীত এলেই সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। বয়স্ক ও শিশুদের জন্য শীতের সময়টা বেশ স্পর্শকাতর। সাধারণ সর্দি-কাশি ও জ্বর অন্যান্য স্বাস্থ্যঝুঁকিও বাড়িয়ে দেয়।

তবে শীতের সুষ্ক আবহাওয়ার মাঝেও সুস্থ থাকা সম্ভব। সচেতনতা ও বাড়তি সতর্কতা অবলম্বন করলে সাধারণ সংক্রমণ দূরে রাখা যায়। তারপরেও যদি সর্দি-কাশি বা জ্বরে কেউ আক্রান্ত হন, তাহলে সুস্থতার জন্য নিজেই নিজের পথ তৈরি করতে পারেন।

লাইফস্টাইল ও স্বাস্থ্যবিশেষজ্ঞরা বলছেন, শীতের সময় সর্দি-কাশি হলে নিজেরা ঘরে বসেই নিরাময় করার মতো উপাদান তৈরি করে নেয়া যায়। প্রাকৃতিক উপাদানগুলোর যথাযথ ব্যবহার শীতের সর্দি-কাশি ও জ্বর থেকে সুরক্ষা দিতে সবচেয়ে বেশি কার্যকরী।

সর্দি-কাশি ও কফ দূর করার ঘরোয়া উপায়

জনপ্রিয় মার্কিন স্বাস্থ্যবিষয়ক ওয়েবজার্নাল হেলথ লাইন, মেডিকেল নিউজ টুডে ও টাইমস অব ইন্ডিয়ার পৃথক নিবন্ধে বলা হয়েছে, ঠাণ্ডাজনিত সর্দি-কাশি, কফ ও জ্বর নিরাময়ে প্রাকৃতিক উপাদান সবচেয়ে কার্যকরী। এসব উপাদানগুলোর সঠিক ব্যবহার জানা জরুরি। যেমন-

আদা: সর্দি ও কফ দূর করার জন্য এক টেবিল চামচ আদা কুচি এক গ্লাস পানিতে মিশিয়ে ৫-১০ মিনিট ফুটিয়ে নিতে হবে। ফুটানোর সময় গ্লাস বা পানির পাত্রটি অবশ্যই ঢেকে রাখতে হবে। ফুটানো পানি ঠাণ্ডা করে দিনে অন্তত তিনবার পান করলে সর্দি-কাশি ও কফ থেকে নিরাময় পাওয়া যাবে।

গোলমরিচ: এক চা চামচ আদা কুচি, গোলমরিচের গুঁড়ো এবং লবঙ্গের গুঁড়ো দুধ বা মধুর সঙ্গে মিশিয়ে মিশ্রণটি দিনে তিনবার পান করা যেতে পারে। এই পানীয়টি বুকের কফ বা শ্লেষ্মা শরীর থেকে বের করে দিতে সাহায্য করে।

লেবু-মধু: এক গ্লাস পানিতে লেবুর রস ও এক চামচ মধু মিশিয়ে পান করতে পারেন। গবেষণায় দেখা গেছে, মধু শ্বাসযন্ত্রের ব্যাকটেরিয়া ধ্বংস করতে সহায়তা করে। এমনকি এটি বুক থেকে কফ দূর করতেও কার্যকরী।

লবণ মিশ্রিত পানি: সর্দি ও কফ দূর করতে সবচেয়ে সহজ উপায় হল লবণ পানি। লবণ শ্বাসযন্ত্র থেকে কফ দূর করতে ব্যাপক কার্যকরী। এক গ্লাস কুসুম গরম পানিতে এক চা চামচ লবণ মিশিয়ে নিন। এই পানি দিয়ে দিনে দুই তিনবার গারগেল বা কুলকুচি করুন। উপকার পাবেন।

অ্যাপেল সিডার ভিনেগার: এক কাপ সামান্য গরম পানিতে দুই চা চামচ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিন। এর সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে এই পানীয়টি দিনে অন্তত দুই-তিনবার পান করুন। উপকার পাবেন।

হলুদ: গবেষকরা বলছেন, হলুদে রয়েছে কারকুমিন নামের উপাদান, যা বুকের ভেতরে জমে থাকা কফ দূর করে। এছাড়া হলুদ মিশ্রিত পানি খেলে বুকের ব্যথা, শ্বাসকষ্ট দ্রুত নিরাময় হয়। এক্ষেত্রে কুসুম গরম বা হালকা গরম পানিতে এক চিমটি হলুদ গুঁড়ো মিশিয়ে নিতে পারেন। তথ্যসূত্র: হেলথ লাইন।

Previous Post

ঘন কুয়াশায় পাটুরিয়া-আরিচায় ফেরি চলাচল বন্ধ

Next Post

নির্বাচনে ফিরতে পারবে না আ.লীগ, বিচার হবে

Next Post
নির্বাচনে ফিরতে পারবে না আ.লীগ, বিচার হবে

নির্বাচনে ফিরতে পারবে না আ.লীগ, বিচার হবে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

রাজশাহীতে গর্ত থেকে উদ্ধার করা শিশুটি বেঁচে নেই

রাজশাহীতে গর্ত থেকে উদ্ধার করা শিশুটি বেঁচে নেই

পদত্যাগের পরিকল্পনা, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের যত অভিযোগ

পদত্যাগের পরিকল্পনা, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের যত অভিযোগ

বিএনপি যেটা কমিটমেন্ট করে, সেটা বাস্তবায়নের চেষ্টা করে: খায়ের ভূঁইয়া

বিএনপি যেটা কমিটমেন্ট করে, সেটা বাস্তবায়নের চেষ্টা করে: খায়ের ভূঁইয়া

তফসিল ঘোষণা করায় নির্বাচনি ট্রেন যাত্রা শুরু করেছে

তফসিল ঘোষণা করায় নির্বাচনি ট্রেন যাত্রা শুরু করেছে

নির্বাচনি তফসিলকে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন

নির্বাচনি তফসিলকে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh