এরশাদুল বারী, ডেনমার্ক থেকে :
ডেনমার্কে ভিনদেশের কোন পতাকা উড়ানোর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ড্যানিশ সরকার। বুধবার ড্যানিশ পার্লামেন্টে পাশ হওয়া নতুন এ নিয়ম অনুযায়ী এখন থেকে কোন ব্যক্তি তার পছন্দের নিজ বা অন্য দেশের পতাকা উড়াতে পারবে না। কেউ এ নিয়ম অমান্য করলে তাকে শাস্তিসহ জরিমানার বিধান রাখা হয়েছে নতুন এই আইনে। আগামী ১ জানুয়ারি ২০২৫ থেকে নতুন এ আইন কার্যকর হবে।
তবে ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, জার্মানি, আইসল্যান্ড, ফেরুআইল্যান্ড, গ্রীণল্যান্ড এবং ডেনমার্কে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস ও মিশনগুলো এ নিয়মের আওতামুক্ত থাকবে।
উল্লেখ্য, ফিলিস্তিনের গাজায় ইসলাইলের চালানো গণহত্যা ও দীর্ঘদিন ধরে চলমান সংঘর্ষের পর থেকেই ইসলাইল বিরোধী আগ্রাসনের প্রতিবাদ ও ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে ডেনমার্কসহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভের পাশাপাশি ফিলিস্তিনের পতাকা প্রদর্শনের ঘটনার পর ডেনমার্কের পার্লামেন্ট এমন সিদ্ধান্ত নিল।






