Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home আন্তর্জাতিক

রাশিয়া থেকে ফের গ্যাস কিনছে ইউরোপীয় ইউনিয়ন

রাশিয়া থেকে ফের গ্যাস কিনছে ইউরোপীয় ইউনিয়ন

ফাইল ছবি

1
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

আন্তর্জাতিক ডেস্ক:
আবারও রাশিয়ার কাছ থেকে আবারও গ্যাস কেনার কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো। মূলত ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য সমাপ্তির জন্য সমঝোতার অংশ হিসেবে রাশিয়ার পাইপলাইন গ্যাস কেনা আবারও শুরু করা উচিত কি না কি না তা নিয়ে আলোচনা করেছেন ইউরোপীয় কর্মকর্তারা। আলোচনার সঙ্গে সম্পৃক্ত বেশ কয়েকটি সূত্র ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে এ তথ্য জানিয়েছে।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ইউক্রেনের মাধ্যমে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ইউক্রেন তার ভূখণ্ডের মধ্য দিয়ে গ্যাস পরিবহনের চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য নতুন কোনো আলোচনা করতে রাজি না হওয়ায় এই সরবরাহ বন্ধ করতে বাধ্য হয় রাশিয়া। ফলে অস্ট্রিয়া, স্লোভাকিয়া ও হাঙ্গেরি ইউক্রেনের মাধ্যমে সরবরাহকৃত এই গ্যাস থেকে বঞ্চিত হয়।

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন দ্রুত যুদ্ধের সমাপ্তি চেয়েছেন। মূলত তার অবস্থানের কারণেই পশ্চিমা দেশগুলোর মধ্যে মস্কোর সঙ্গে দীর্ঘস্থায়ী সমঝোতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ইইউকে আরও বেশি মার্কিন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার জন্য চাপ দিয়েছেন। কিন্তু এটি রাশিয়ার পাইপলাইনের গ্যাসের তুলনায় অনেক ব্যয়বহুল।

আলোচনার বিষয়ে জানেন এমন তিন ইউরোপীয় কর্মকর্তা জানিয়েছেন, জার্মানি ও হাঙ্গেরির কিছু কর্মকর্তা এই ধারণাকে সমর্থন করেছেন। পাশাপাশি অন্যান্য কিছু দেশও এতে আগ্রহ দেখিয়েছে। এসব দেশ এই প্রস্তাবকে ইউরোপের জ্বালানি ব্যয় কমানোর একটি উপায় হিসেবে দেখছে।

তবে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ পুনরায় চালুর বিষয়ে প্রাথমিক এই আলোচনা ইউক্রেনের ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ইউক্রেনের সমর্থক ইইউ দেশগুলো বলছে, এমন সিদ্ধান্ত যুদ্ধ চলাকালে পুতিনকে আরও বেশি শক্তিশালী করবে।

ইউরোপে রাশিয়ার গ্যাস রপ্তানি পুনরায় শুরু হলে মস্কোর রাজস্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। যুদ্ধের আগে রাশিয়ার পাইপলাইন গ্যাস ইউরোপীয় ইউনিয়নের মোট জ্বালানি সরবরাহের প্রায় ৪০ শতাংশ নিশ্চিত করত ও জার্মানি ছিল সর্ববৃহৎ আমদানিকারক।

এদিকে, রাশিয়া থেকে গ্যাস কেনার বিষয়টি আবারও আলোচনায় আসায় ইউরোপীয় কোম্পানিগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তি করতে আগ্রহী কিছু মার্কিন এলএনজি রপ্তানিকারকের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা আশঙ্কা করছেন, ইউক্রেনীয় ট্রানজিট পুনরায় শুরু হলে তাদের পণ্য প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে।

ইউরোপীয় কমিশনের জ্বালানি বিষয়ক শীর্ষ কর্মকর্তা দিত্তে ইউল ইয়র্গেনসেন যুক্তরাষ্ট্র সফর করছেন। সেখানে তিনি এলএনজি রপ্তানিকারকদের সঙ্গে বৈঠক করছেন ও দীর্ঘমেয়াদি সম্ভাব্য সরবরাহ নিয়ে আলোচনা করবেন। ইউরোপীয় ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে ২০২৭ সালের মধ্যে রাশিয়ার সব জীবাশ্ম জ্বালানি ব্যবহার বাতিলের লক্ষ্য নির্ধারণ করেছে। ইইউয়ের জ্বালানি কমিশনার ড্যান ইয়র্গেনসেন আগামী মার্চে এই লক্ষ্য অর্জনের পরিকল্পনা উপস্থাপন করবেন।

তবে ইউরোপের ভারী শিল্প খাতের সংকট গভীর হওয়ায় সস্তায় জ্বালানি সংগ্রহের প্রয়োজন বেড়েছে। ইউরোপে গ্যাসের দাম সাধারণত যুক্তরাষ্ট্রের তুলনায় তিন থেকে চার গুণ বেশি। ২০২৪ সালে রাশিয়ার পাইপলাইন গ্যাস মোট সরবরাহের প্রায় ১০ শতাংশ ছিল। তবে চলতি বছরের জানুয়ারিতে ইউক্রেনের মাধ্যমে ইইউতে গ্যাস প্রবাহের অনুমতি দেওয়া একটি চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকে তা অর্ধেক কমে গেছে।

রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহকারী একমাত্র পাইপলাইন এখন তুরস্কের মধ্য দিয়ে চলা ‘তুর্কস্ট্রিম’। এই পাইপলাইন হয়ে হাঙ্গেরিতে বছরে প্রায় সাড়ে ৭ বিলিয়ন বা ৭০০ কোটি ঘনমিটার গ্যাস সরবরাহ করা হয়। বুদাপেস্ট ও রাশিয়াপন্থী স্লোভাক সরকার ইউক্রেনকে গ্যাস ট্রানজিট পুনরায় চালু করতে ইইউয়ের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। এই বিষয়ে এক শীর্ষ ইইউ কর্মকর্তা বলেন, শেষ পর্যন্ত, সবাই চায় জ্বালানি খরচ কমুক।

Previous Post

যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি

Next Post

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স লিগের অনুষ্ঠান বাতিল

Next Post
পাকিস্তানে চ্যাম্পিয়ন্স লিগের অনুষ্ঠান বাতিল

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স লিগের অনুষ্ঠান বাতিল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh