Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home আন্তর্জাতিক

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ
1
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

আন্তর্জাতিক ডেস্ক:
ইস্টার সানডে উপলক্ষে যুদ্ধবিরতির ঘোষণার পরেও রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে হামলার অভিযোগ উঠেছে। এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন যে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই হাজারের বেশি বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছেন।

সামাজিক মাধ্যমে এক পোস্টে জেলেনস্কি বলেন, রুশ বাহিনী দুই হাজারের বেশি বার পুতিনের যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তবে সোমবার ইউক্রেনে কোনো ধরনের এয়ার অ্যালার্ট জারি করা হয়নি।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রোববার দিনের শুরু থেকেই রুশ বাহিনী দুই হাজারের বেশি বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তারা ইউক্রেনের হামলা প্রতিহত করেছে এবং কিয়েভের বিরুদ্ধে শত শত ড্রোন হামলা ও গোলা ছোঁড়ার অভিযোগ আনা হয়েছে।

যুদ্ধবিরতির মধ্যেও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে এবং দেশ দুটি একে অপরকে দুষছে। তবে যুদ্ধরত উভয় পক্ষের এসব দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

পুতিন সামরিক বাহিনীর সদস্যদের ফ্রন্টলাইন বরাবর ইস্টার সানডে উপলক্ষে একদিনের জন্য যুদ্ধবিরতির আদেশ দিয়েছিলেন। গত তিন বছরের বেশি সময় ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে।

অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আশা করছেন যে চলতি সপ্তাহেই রাশিয়া ও ইউক্রেন একটি চুক্তিতে পৌঁছাতে পারবে। তবে এর বিস্তারিত কোনো তথ্য তিনি দেননি।

রাশিয়া ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণ সামরিক আগ্রাসন শুরু করে। দেশটির অন্তত ২০ শতাংশ ভূমি এখন রাশিয়ার নিয়ন্ত্রণে। এর মধ্যে ২০১৪ সালে রাশিয়ার দখল করা ক্রিমিয়ার দক্ষিণাঞ্চলও রয়েছে।

ধারণা করা হয়, ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে লাখ লাখ মানুষ হয় মারা গেছে বা আহত হয়েছে। এদের মধ্যে একটি বড় অংশই সৈন্য।

গত মাসে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের একটি পূর্ণাঙ্গ ও নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবের জবাবে মস্কো বেশ কিছু শর্ত আরোপ করে। শনিবার পুতিন মস্কোর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে রোববার মধ্যরাত পর্যন্ত যুদ্ধবিরতি ঘোষণা করেন। কিয়েভও এটা মেনে চলার কথা বলেছিল।

পুতিন এক ঘোষণায় বলেন, এই সময়ের জন্য আমি সব সামরিক কার্যক্রম বন্ধের নির্দেশ দিচ্ছি। তিনি বলেন, আমরা মনে করি ইউক্রেনও আমাদের পদক্ষেপ অনুসরণ করবে। একই সময়ে আমাদের সৈন্যরা অবশ্যই সম্ভাব্য যুদ্ধবিরতি লঙ্ঘন ও উস্কানি প্রতিহত করতে প্রস্তুত থাকবে।

তবে জেলেনস্কি রোববার রাতে বলেন, যুদ্ধবিরতির এই সময়ের মধ্যে রাশিয়া ১ হাজার ৮৮২ বার গোলাবর্ষণ করেছে এবং ৮১২টি ঘটনায় ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে।

তিনি বলেন, দখল করা পোকরোভস্ক শহরের কাছে ইউক্রেনের পূর্বাঞ্চলে বেশি গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। শহরটি দোনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ একটি হাব যেখান থেকে রসদ সরবরাহ করা হয়।

তিনি আরও বলেন, ইউক্রেনের পদক্ষেপ ছিল এমন যে আমরা নীরবতার জবাব নীরবতা দিয়ে দিয়েছি। আমাদের হামলা ছিল রাশিয়ার হামলা থেকে সুরক্ষার জন্য।

এর আগে তিনি সেদিন কোনো রেড অ্যালার্ট না থাকার কথা জানিয়েছিলেন। একই সাথে তিনি পুতিনের ঘোষণাকে অর্থহীন বলেও উল্লেখ করেন।

যদিও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতির সময়ে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত হিমারাস ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ করেছেন।

যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, সময় বাড়ানোর কোনো নির্দেশ পুতিন দেননি। এর আগে রাশিয়া ইউক্রেন আলোচনার মধ্যস্থতা থেকে ডোনাল্ড ট্রাম্প সরে দাঁড়ানোর কথা বলার পর এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন পুতিন।

রোববার ওয়াশিংটন আবারও একটি সমন্বিত ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির কথা বলেছে। তবে ইস্টারের প্রার্থনায় কিয়েভে ও রাশিয়ার দখলীকৃত দোনেৎস্কে যারা অংশ নিয়েছেন, তাদের মধ্যে পুতিনের যুদ্ধবিরতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

ওলেনা পপরিচ নামের এক আইনজীবী রয়টার্সকে বলেন, আমি মনে করি না তার (পুতিন) মধ্যে মানবতা বলতে কিছু আছে। জেলেনস্কিও যুদ্ধবিরতিতে কতটা অনড় থাকবেন, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন দোনেৎস্কের অধিবাসী ওই আইনজীবী।

রোববার ব্রিটিশ সরকার পুতিনের যুদ্ধবিরতিকে ‘এক দিনের নাটক’ হিসেবে অভিহিত করেছে। তারা বলেছে, এ সময়েও সেখানে নিরীহ মানুষের আহত বা নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পুতিন সত্যিকারভাবেই শান্তির জন্য প্রস্তুত হচ্ছেন এমন কোনো প্রমাণ তারা পাননি। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র সরাসরি রাশিয়ার সাথে আলোচনা করছে। কিন্তু তাতে বড় ধরনের কোনো অগ্রগতি আসেনি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, এটি হলে কয়েক দিনের মধ্যেই হতে হবে।

Previous Post

প্রধান উপদেষ্টার কাছে শ্রম সংস্কার কমিশনের খসড়া প্রতিবেদন জমা

Next Post

এবার সুনামগঞ্জ মেডিকেল কলেজ শাটডাউন ঘোষণা

Next Post
এবার সুনামগঞ্জ মেডিকেল কলেজ শাটডাউন ঘোষণা

এবার সুনামগঞ্জ মেডিকেল কলেজ শাটডাউন ঘোষণা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh