Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home স্বাস্থ্য

রমজানে স্ট্রোকের ঝুঁকি কমাতে করণীয়

রমজানে স্ট্রোকের ঝুঁকি কমাতে করণীয়
3
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

স্বাস্থ্য ডেস্ক:
গবেষণায় দেখা গেছে, রোজা ওজন কমাতে ও শারীরিক বিভিন্ন সমস্যা সমাধানে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম। রমজান মাসে রোজা রেখে স্ট্রোকের ঝুঁকি কীভাবে কমানো সম্ভব তা নিয়েই এ আলোচনা।

  • স্ট্রোক প্রতিরোধে রোজার ইতিবাচক প্রভাব

▶ উপবাস আমাদের শারীরিক ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে, যা সরাসরি স্ট্রোক ও হার্টের রোগের প্রবণতা কমিয়ে আনে।

▶ গবেষণায় দেখা গেছে, উপবাস লিপিড প্রোফাইলকেও প্রভাবিত করে ও শরীরে খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে আনে। ফলে রক্তের কোলেস্টেরল হ্রাস পায়, যা স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং অন্য রোগগুলোর ঝুঁকি কমিয়ে আনে।

▶ রমজানের উপবাসের ফলে রক্তচাপ হ্রাস পায়, যা উচ্চরক্তচাপের রোগীদের জন্য স্ট্রোকের ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা পালন করে।

▶ উপবাসের কারণে আমাদের রক্তে সুগারের পরিমাণ কমে আসে ও ইনসুলিনের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। যা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য সহায়ক ভূমিকা পালন করে। ফলে পরোক্ষভাবে স্ট্রোক ও হার্টের রোগের প্রবণতা কমে আসে।

▶ রোজা, হার্ট রেইট বা হৃদস্পন্দন, অতিরিক্ত কোলেস্টেরল, রক্তে অতিরিক্ত সুগারের মাত্রা ও উচ্চরক্তচাপ কমানোর মাধ্যমে হৃদরোগের জটিলতা অনেকাংশে কমিয়ে দেয়, যা পরোক্ষভাবে স্ট্রোকের ঝুঁকি কমিয়ে আনে।

▶ রোজায় শারীরিক অটোফেগি প্রক্রিয়া ও ব্রেইনের নিউরোপ্লাসটিসিটি প্রক্রিয়া অধিকতর সক্রিয় থাকে এবং এর মাধ্যমে ব্রেইনের কোষগুলোর মধ্যে নতুন নতুন সংযোগ স্থাপন হয় ও স্নায়ু সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।

  • যাদের জন্য রোজা পালন করা ঝুঁকিপূর্ণ

▶ সম্প্রতি স্ট্রোক হয়েছে।

▶ যাদের রক্তচাপ নিয়ন্ত্রণের মধ্যে নেই।

▶ টাইপ ওয়ান ডায়াবেটিস ও যাদের রক্তের সুগারের পরিমাণ অনিয়ন্ত্রিত।

▶ সম্প্রতি হার্ট অ্যাটাক হয়েছে অথবা নিয়মিত ওষুধ সেবনের পরও বুকে ব্যথা ও চাপ অনুভব করেন অথবা সম্প্রতি হার্টের বাইপাস অপারেশন হয়েছে।

  • রোগীদের করণীয় (খাদ্যাভ্যাস ও ব্যায়াম)

▶ ইফতারিতে যে খাবারগুলো গ্রহণ করি তার অধিকাংশই অতিরিক্ত তেলে ভাজা। এগুলো সব খারাপ চর্বিতে ভর্তি থাকে। যা উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, স্ট্রোক ও হার্টের রোগীদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। তাই ইফতারে ভাজাপোড়া পরিহার করুন।

▶ ফল, শাকসবজি, ওটস, পুরো রুটি বা ব্রাউন রাইসের মতো খাবার অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। এ ধরনের খাবার দেহকে এমন শক্তি দেয় যা বেশ কয়েক ঘণ্টা ধরে ধীরে ধীরে মুক্তি পায়।

▶ ইফতারে একসঙ্গে অতিরিক্ত খাবার গ্রহণ থেকে বিরত থাকুন।

▶ লবণ এবং নোনতা খাবার এড়িয়ে চলুন। এগুলো আপনার শরীরকে পানিশূন্য করে তুলতে পারে, যা রক্তচাপের জন্য মোটেও ভালো নয়।

  • ডায়াবেটিসের রোগীদের করণীয়

▶ অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকুন।

▶ উপবাসের সময় অতিরিক্ত পরিশ্রম, অতিরিক্ত ঘাম ঝরানো থেকে বিরত থাকবেন। পানিশূন্যতা হচ্ছে কিনা লক্ষ্য রাখতে হবে।

▶ ডায়াবেটিস, স্ট্রোক ও হার্টের রোগীদের নিয়মিত ব্যায়াম করতে হবে। তবে রমজানে ব্যায়ামের উপযুক্ত সময় হচ্ছে সন্ধ্যা। সকাল বা বিকালে ব্যায়াম করতে গেলে পানিশূন্যতা, দুর্বলতা বেড়ে যেতে পারে।

  • ওষুধ সেবনের নিয়ম

▶ রোজার মাসে ওষুধ সেবন ডাক্তারের পরামর্শ অনুযায়ী করতে হবে।

▶ ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনসুলিন গ্রহণ করতে হবে।

▶ নিয়মিত রক্তচাপ নিয়ন্ত্রণকারী ওষুধ সেবন করতে হবে।

▶ প্রয়োজনীয় হার্টের ওষুধ, স্ট্রোক প্রতিরোধকারী ওষুধ নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে।

▶ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চর্বি কমানোর ওষুধ সেবন করতে হবে।

লেখক : সহকারী রেজিস্ট্রার, নিউরোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসাইন্স ও হাসপাতাল।

Previous Post

বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ

Next Post

দেশ অস্থিতিশীল করার নেপথ্যে যারা

Next Post
দেশ অস্থিতিশীল করার নেপথ্যে যারা

দেশ অস্থিতিশীল করার নেপথ্যে যারা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh