Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করলো কানাডা

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করলো কানাডা

ফাইল ছবি

2
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

আন্তর্জাতিক ডেস্ক:
এবার যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করলো কানাডা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্র কানাডার পণ্য আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপের পর পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন পণ্যেও একই হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। খবর রয়টার্সের।

কানাডা এবং যুক্তরাষ্ট্র বিশ্বের দীর্ঘতম সীমান্ত ভাগাভাগির পাশাপাশি দীর্ঘ সময় ধরে ঘনিষ্ট মিত্র হিসেবেই পরিচিত ছিল। কিন্তু এখন এই পাল্টাপাল্টি শুল্ক আরোপের কারণে দুদেশের মধ্যে সম্পর্ক অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক সংবাদ সম্মেলনে বলেন, ১৫৫ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর এই শুল্কহার প্রযোজ্য হবে। এর মধ্যে ৩০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর নতুন শুল্কহার কার্যকর হবে মঙ্গলবার থেকেই। আরো ১২৫ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ হারে শুল্ক আরোপ করতে ২১ দিন সময় দেওয়া হবে।

মার্কিন প্রেসিডেন্ট কানাডা ও মেক্সিকোর ওপর পণ্য আমদানিতে ২৫ শতাংশ এবং চীনের পণ্যে বাড়তি ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরেই ট্রুডোর পক্ষ থেকেও একই ধরনের ঘোষণা আসে।

এই তিন দেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ মঙ্গলবার থেকেই কার্যকর হবে। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী, ট্রাম্প মেক্সিকো ও কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আসা সব ধরনের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে পৃথক দুটি নির্বাহী আদেশে সই করেছেন। পাশাপাশি চীন যতক্ষণ না ‘ফেন্টানিল’ মাদকের পাচার বন্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করে আরেকটি নির্বাহী আদেশে সই করেন তিনি।

তেল শোধনাগার এবং মধ্য-পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোর উদ্বেগের প্রতিক্রিয়ায় ট্রাম্প কানাডা থেকে জ্বালানি পণ্যের পর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। অপরদিকে মেক্সিকার জ্বালানি পণ্যের ওপর সম্পূর্ণ ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর তথ্য অনুসারে, ২০২৩ সালে কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানির প্রায় এক চতুর্থাংশই ছিল অপরিশোধিত তেলের আমদানি যা আর্থিক মূলে প্রায় ১০০ বিলিয়ন ডলার।

এদিকে নিজ দেশের জনগনকে সতর্ক করে ট্রুডো বলেন, আগামী দিনগুলো আপনাদের জন্য কঠিন হবে এবং ট্রাম্পের শুল্ক আমেরিকানদেরও ক্ষতিগ্রস্থ করবে।

আমেরিকানদের উদ্দেশ করে তিনি বলেন, মুদি দোকানের খাবার, পাম্পে গ্যাসসহ তারা আপনার জন্য খরচ বাড়াবে। তারা অত্যাবশ্যক পণ্যের সাশ্রয়ী মূল্যের সরবরাহে আপনার যে অবাধ সুযোগ ছিল তা বাধাগ্রস্ত করবে।

আমেরিকান বিয়ার, ওয়াইন, বরবন উইস্কি, ফল, কমলার রসসহ ফলের জুস, সবজি, পারফিউম, পোশাক, গৃহস্থালী সামগ্রী, ক্রীড়া সামগ্রী, আসবাবপত্রও নতুন শুল্কের আওতায় পড়বে বলে জানান ট্রুডো।

Previous Post

বার্সেলোনার মাটিতে ফের ধরাশায়ী রিয়াল মাদ্রিদ

Next Post

আ’লীগের লিফলেট বিতরণে ব্যস্ত সরকারি শিক্ষক

Next Post
আ’লীগের লিফলেট বিতরণে ব্যস্ত সরকারি শিক্ষক

আ’লীগের লিফলেট বিতরণে ব্যস্ত সরকারি শিক্ষক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আব্বাস আরাঘচি

সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আব্বাস আরাঘচি

ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

ডেনমার্কে জাতীয় নির্বাচন : প্রাথমিক ফলে কিছুটা এগিয়ে ক্ষমতাসীনরা

ডেনমার্কে জাতীয় নির্বাচন : প্রাথমিক ফলে কিছুটা এগিয়ে ক্ষমতাসীনরা

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh