Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home ব্রেকিং নিউজ

যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো মিরপুর ৬০ ফিট সংযোগ সড়ক

যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো মিরপুর ৬০ ফিট সংযোগ সড়ক
1
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১৭ বছর পর মিরপুরের বহুল প্রতীক্ষিত ৬০ ফিট সংযোগ সড়ক নির্মাণের পর যান চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে।

বিকেলে রাজধানীর মিরপুরে এ উপলক্ষ্যে এক উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে ডিএনসিসি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক বলেন, “এই শহরের গত ১৫, ২০ কিংবা ৩০ বছরের যে পেন্ডিং কাজগুলো রয়েছে, সেগুলো আমরা একে একে সমাধান করার চেষ্টা করছি। ৬০ ফিট সংযোগ সড়কের কাজটি দীর্ঘ ১৭ বছর ধরে ঝুলে ছিল। সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় করে মাত্র ২ মাসেই আমরা নগরবাসীর জন্য রাস্তাটা খুলে দিতে পেরেছি।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তার বক্তব্যে বলেন,“এই রাস্তাটির একটি প্রতীকি তাৎপর্য রয়েছে। তা হলো—সরকারের সকল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যদি এক জায়গায় এসে কাজ করে, তাহলে এই নগরকে এখনো বাসযোগ্য করে তোলা সম্ভব।

তিনি আরো বলেন, আমাদের নগরবাসীকে দৈনন্দিন হয়রানি থেকে মুক্তি দিতে হবে। তাহলেই সকলের জন্য একটি ন্যায্য নগর গড়ে তোলা সম্ভব হবে।”

রাজধানীর মিরপুরবাসীর দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ লাঘবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৬০ ফিট সড়ককে সরাসরি মিরপুরের প্রধান সড়কের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে নতুন সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করে।

এ লক্ষ্যে ডিএনসিসির ১৩ নম্বর ওয়ার্ডে গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের নামে সিটি জরিপে রেকর্ডকৃত ৮০৮০০ ও ৪০৪৫৬ দাগের জমি থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হয় এবং ডাকবিভাগের জমি অধিগ্রহণ করা হয়।

উল্লেখ্য, এবছর ১৬ অক্টোবর ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ ১৭ বছর বন্ধ থাকার পর ৬০ ফিট সংযোগ সড়কটি দখলমুক্ত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দেন।

আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার থেকে শুরু হওয়া ৬০ ফিট সড়কটি এতদিন মিরপুর-১০ থেকে মিরপুর-২ নম্বরগামী প্রধান সড়কের সঙ্গে যুক্ত হওয়ার আগেই শেষ হয়ে যেত। ফলে যানবাহনকে ডানদিকে একটি সরু পথে মোড় নিতে হতো, যেখানে দুই দিকের যান চলাচলের কারণে সারাদিনই তীব্র যানজট লেগে থাকত।

এই সমস্যার স্থায়ী সমাধানে ডিএনসিসি বাম পাশ দিয়ে একটি নতুন সংযোগ সড়ক নির্মাণ করে, যা মিরপুর-২ পোস্ট অফিসের পাশ দিয়ে মিরপুরের মূল সড়কের সঙ্গে যুক্ত হয়েছে। এর ফলে ৬০ ফিট সড়ক থেকে আসা যানবাহন একমুখী লেনে সরাসরি মিরপুরের প্রধান সড়কে প্রবেশ করতে পারবে।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক বিভাগের মহাপরিচালক এস এম শাহাব উদ্দীন, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দীন, অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দীনসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

Previous Post

মিয়ানমারে সিমেন্ট পাচারকালে দুটি বোটসহ ২৩ জনকে আটক করল নৌবাহিনী

Next Post

লালবাগে প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

Next Post
লালবাগে প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

লালবাগে প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh