Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home আন্তর্জাতিক

মিয়ানমারের নির্বাচনে প্রথম ধাপে সেনা-সমর্থিত দলের নিরঙ্কুশ আধিপত্য

মিয়ানমারের নির্বাচনে প্রথম ধাপে সেনা-সমর্থিত দলের নিরঙ্কুশ আধিপত্য
0
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে সামরিক জান্তা আয়োজিত নির্বাচনের প্রথম ধাপে সেনা-সমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত সরকারি ফলাফল অনুযায়ী নিম্নকক্ষের ঘোষিত আসনের প্রায় ৯০ শতাংশই জিতেছে দলটি।

ইয়াঙ্গুন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। একদিকে গণতন্ত্রপন্থী বিদ্রোহী শক্তি, অন্যদিকে জান্তা বাহিনী—দেশের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে।

এই প্রেক্ষাপটে জান্তা সরকার গত সপ্তাহে ধাপে ধাপে এক মাসব্যাপী নির্বাচন শুরু করে। জান্তার নেতারা দাবি করছেন, এই ভোটের মাধ্যমে দেশে গণতন্ত্রের পথে অগ্রগতি হবে। তবে মানবাধিকার সংগঠন ও পশ্চিমা কূটনীতিকেরা নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে বলছেন, এটি মূলত সামরিক শাসনকে বৈধতা দেওয়ার একটি প্রচেষ্টা।

ইউনিয়ন নির্বাচন কমিশনের (ইউইসি) প্রকাশিত আংশিক ফলাফলে দেখা গেছে, ঘোষিত ৯৬টি নিম্নকক্ষ আসনের মধ্যে ইউএসডিপি পেয়েছে ৮৭টি আসন। শনিবার ও রোববার রাষ্ট্রীয় গণমাধ্যমে এসব ফল প্রকাশ করা হয়। সংখ্যালঘু জাতিগোষ্ঠীর ছয়টি দল পেয়েছে বাকি নয়টি আসন।

প্রথম ধাপে আরও ছয়টি টাউনশিপের ফল এখনো ঘোষণা হয়নি। আগামী ১১ ও ২৫ জানুয়ারি পরবর্তী দুই ধাপে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিশ্লেষকদের মতে, ইউএসডিপি কার্যত সেনাবাহিনীর বেসামরিক রূপ। দলটি আগেই প্রথম ধাপে বড় জয়ের দাবি করেছিল।

এদিকে, গণতান্ত্রিক নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) এবারের নির্বাচনে অংশ নেয়নি। দলটি ভেঙে দেওয়া হয়েছে এবং অভ্যুত্থানের পর থেকে সু চি কারাবন্দি রয়েছেন। উল্লেখ্য, ২০২০ সালের নির্বাচনে এনএলডি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও সেনাবাহিনী সেই ফল বাতিল করে দেয়। তখন সেনাবাহিনী ও ইউএসডিপি ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ তুললেও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, এসব অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ইউইসির তথ্য অনুযায়ী, প্রথম ধাপে ঘোষিত ১৫টি আঞ্চলিক ও রাজ্য আসনের মধ্যে ইউএসডিপি জিতেছে ১৪টি। রাষ্ট্রীয় পত্রিকা গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

জান্তা সরকারের দাবি, প্রথম ধাপে ভোটার উপস্থিতি ছিল যোগ্য ভোটারের ৫০ শতাংশের বেশি। তবে তুলনামূলকভাবে ২০২০ সালের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় ৭০ শতাংশ।

Previous Post

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Next Post

আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে আইনগত ভিত্তি পর্যালোচনার পর সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

Next Post
আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে আইনগত ভিত্তি পর্যালোচনার পর সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে আইনগত ভিত্তি পর্যালোচনার পর সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

১১৬ আসনে ব্যালট পৌঁছেছে, বাকি ৭ ফেব্রুয়ারির মধ্যে

১১৬ আসনে ব্যালট পৌঁছেছে, বাকি ৭ ফেব্রুয়ারির মধ্যে

ইসিতে জমা পড়েছে ৩৪৫ অভিযোগ

ইসিতে জমা পড়েছে ৩৪৫ অভিযোগ

অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ কমেছে ৫ শতাংশ

অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ কমেছে ৫ শতাংশ

জামায়াত আমিরের এক্স হ্যাকের মামলায় বঙ্গভবন কর্মকর্তার জামিন

জামায়াত আমিরের এক্স হ্যাকের মামলায় বঙ্গভবন কর্মকর্তার জামিন

এমপিদের শপথ পড়াবেন কে, জানালেন আইন উপদেষ্টা

এমপিদের শপথ পড়াবেন কে, জানালেন আইন উপদেষ্টা

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh