Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home আলোচিত

ভারতে ধর্ষণের দায়ে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেফতার

ভারতে ধর্ষণের দায়ে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেফতার
10
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

ভিওইবি ডেস্ক :
ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ে একটি আবাসিক হোটেলে ধর্ষণের অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার কলকাতার নিউটাইনের বিধাননগরে কমিশনারেটের পুলিশ ও শিলং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ৬ নেতা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করার সময় তাদের হোটেলেই ধর্ষণের ঘটনা ঘটে। এরপর তারা কলকাতায় পালিয়ে গিয়ে নিউটাইনের একটি ফ্ল্যাটে ওঠেন। এ ঘটনায় ভুক্তভোগী শিলং থানায় ছয়জনকে আসামি করে মামলা করেন। এরপর বিধাননগর কমিশনারেটের পুলিশ ও মেঘালয়ের শিলংয়ের পুলিশ যৌথ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। অভিযুক্ত দুইজন পালিয়ে গিয়েছেন। ঘটনাস্থলে আটক এক ইউপি চেয়ারম্যানকে এজাহারে নাম না থাকায় ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

কলকাতায় গ্রেফতাররা হলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট মহানগর যুবলীগের সহ-সভাপতি রিপন ও যুবলীগের সদস্য জুয়েল। পলাতক ২ জন হলেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু।

রোববার সাপ্তাহিক ছুটির দিনে বারাসাতের স্পেশাল ক্রিমিনাল কোর্টে তাদের তোলা হয়। কিন্তু বিচারক উপস্থিত ছিলেন না। এ সময় ভারতীয় আইন অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে শিলংয়ের স্থানীয় আদালতে অপরাধীদের হাজির করা হবে এমন আশ্বাসে ট্রানজিট রিমান্ড না নিয়েই তাদের মেঘালয়ের শিলং নিয়ে যায় মেঘালয় পুলিশ।

এদিকে কলকাতার এই ফ্ল্যাট থেকে নাসির, মুক্তি, রিপন ও জুয়েল ছাড়াও সুনামগঞ্জের এক ইউপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকেও গ্রেফতার করেছিল পুলিশ। পরে সেখানে অবস্থানরত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল তাদেরকে ছাড়াতে তদবির শুরু করেন। এরপর মামলার এজহারে নাম না থাকায় ওই ইউপি চেয়ারম্যানকে ছেড়ে দেওয়া হয়।
কলকাতায় অবস্থানকারী সিলেট আওয়ামী লীগের একাধিক দলীয় নেতা এর সত্যতা নিশ্চিত করেছেন।

আরেক সূত্রে জানা গেছে, ধর্ষণে জড়িত ছিলেন মূলত সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি রিপন ও সদস্য জুয়েল। কিন্তু আওয়ামী লীগ নেতা নাসির ও যুবলীগ সভাপতি মুক্তিসহ সবাই মিলে এক ফ্ল্যাটে অবস্থান করায় তাদেরও মামলার আসামি করা হয়েছে। তাই পুলিশ তাদের গ্রেফতার করেছে।

Previous Post

দেশের অবকাঠামো উন্নয়নে ১০ কোটি ডলার ঋণ দেবে এডিবি

Next Post

ভিসা সেন্টার দিল্লি থেকে সরাতে ইইউ কূটনীতিকদের অনুরোধ জানালেন ড. ইউনুস

Next Post
ভিসা সেন্টার দিল্লি থেকে সরাতে ইইউ কূটনীতিকদের অনুরোধ জানালেন ড. ইউনুস

ভিসা সেন্টার দিল্লি থেকে সরাতে ইইউ কূটনীতিকদের অনুরোধ জানালেন ড. ইউনুস

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

অস্ত্রবাহী জাহাজে আক্রমণ, বদলে গেল যুদ্ধের মোড়

অস্ত্রবাহী জাহাজে আক্রমণ, বদলে গেল যুদ্ধের মোড়

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ

নির্বাচন ব্যাহত করতে ফ্যাসিবাদের ফন্দি

নির্বাচন ব্যাহত করতে ফ্যাসিবাদের ফন্দি

৩০ ডিআইজিসহ পুলিশের ৩৯ কর্মকর্তাকে একযোগে বদলি

৩০ ডিআইজিসহ পুলিশের ৩৯ কর্মকর্তাকে একযোগে বদলি

ধর্মের নামে বিভক্তি চায় না বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ধর্মের নামে বিভক্তি চায় না বিএনপি: সালাহউদ্দিন আহমদ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh