Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home খেলা

ভারতের বিপক্ষে ম্যাচের জন্য যা ভাবছে বাংলাদেশ

ভারতের বিপক্ষে ম্যাচের জন্য যা ভাবছে বাংলাদেশ
2
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

স্পোর্টস ডেস্ক:
ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে দুই সপ্তাহ সময়ও নেই বাংলাদেশের। কতটা প্রস্তুত হয়ে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ? সে প্রশ্ন উঠছে। বিশ্বকাপ বাছাই থেকে ছিটকে পড়ার পর বাংলাদেশ ২০২৭ সালে সৌদি আরবে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ড খেলবে। মিশন শুরু হবে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই। গ্রুপে অন্য দুই প্রতিপক্ষ সিঙ্গাপুর ও হংকং। বাংলাদেশের মানুষের বেশি নজর ভারতের বিপক্ষে দুই ম্যাচের দিকে।

বাংলাদেশ শুরু করছে অ্যাওয়ে ম্যাচ দিয়ে। চার মাস আগে বাংলাদেশ শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল মালদ্বীপের বিপক্ষে। এক বছর খেলার বাইরে থাকা মালদ্বীপের বিপক্ষে ঘরের মাঠে প্রথম ম্যাচ হেরে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ ড্র করেছে বাংলাদেশ। ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে কী করবে হ্যাভিয়ের ক্যাবরেরার দল?

বাংলাদেশের তিন প্রতিপক্ষ ভারত, সিঙ্গাপুর ও হংকং এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শুরুর আগে ফিফা টায়ার-১ এর ম্যাচ খেলছে প্রস্তুতি হিসেবে। বাংলাদেশ এখানে পিছিয়ে। গত বছর ১৬ নভেম্বরের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন জাতীয় দলের জন্য কোনো ম্যাচই আয়োজন করতে পারেনি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ভারত ফিফা ফ্রেন্ডলি খেলবে মালদ্বীপের বিপক্ষে। শিলংয়ের যে ভেন্যুতে বাংলাদেশের বিপক্ষে খেলবে ভারত, সেই মাঠেই তারা ১৯ মার্চ মালদ্বীপের বিপক্ষে ম্যাচ খেলবে।

সিঙ্গাপুর ২১ মার্চ নিজেদের মাঠে ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে এবং হংকং ১৯ মার্চ নিজেদের মাঠে খেলবে ম্যাকাও’র বিপক্ষে। বাংলাদেশ কেবল কোনো জাতীয় দলের বিপক্ষে ম্যাচ না খেলেই নামবে এশিয়ান কাপের মতো বড় প্রতিযোগিতার বাছাইয়ের ম্যাচে। তাও ভারতের মতো তুমুল প্রতিপক্ষের বিরুদ্ধে।

বাংলাদেশ ও ভারতের খেলা শিলংয়ে। বাংলাদেশ অবশ্য সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করছে। গত ৫ মার্চ ২৮ ফুটবলার নিয়ে সৌদি আরব গেছেন হ্যাভিয়ের ক্যাবরেরা। মরুর দেশটিতে ক্যাম্প করছিল আফ্রিকার দেশ সুদান। তাদের সাথে একটি ম্যাচ আয়োজন করেছিল বাংলাদেশ। তবে খেলাটি হয়নি।
বিকল্প হিসেবে স্থানীয় ক্লাবের বিপক্ষে দুটি ম্যাচ খেলার পরিকল্পনা ক্যাবরেরার। একটি ম্যাচ ক্লোজডোরে হয়েছে। সে ম্যাচের ফলাফল গোপন রেখেছে বাফুফে। আরেকটি ম্যাচ হওয়ার কথা রয়েছে।

ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ক্যাবরেরা ৩০ ফুটবলারকে প্রাথমিক ক্যাম্পে ডেকেছিলেন। তাদের মধ্যে দুই প্রবাসী ফুটবলার আছেন ইংল্যান্ডের হামজা চৌধুরী ও ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম। ফাহামেদুল ক্যাম্পে যোগ দিয়েছেন শুরুর ১০ দিন পর। তারও এক সপ্তাহ পর যোগ দেবেন হামজা চৌধুরী।

কোনো জাতীয় দলের বিপক্ষে ম্যাচ আয়োজন করতে না পারার ব্যর্থতা বাফুফের। ক্লাব দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে এশিয়ান কাপ বাছাইয়ের মিশন কেমন শুরু করতে পারবে, সেটাই বড় প্রশ্ন।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিকে কতটা গুরুত্ব দিয়েছে ভারত, সেটা বোঝা যায় সুনীল ছেত্রীকে অবসর থেকে ফিরিয়ে আনায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন হয়তো বলবে, তারা সৌদি আরব পাঠিয়ে অনুশীলন করিয়েছে দলকে। ম্যাচ ঘাটতির বিষয়ে কী বলবে বাফুফে?

Previous Post

চারদিনের সফরে ঢাকা পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব

Next Post

ফল আমদানিতে উৎসে কর কমলো

Next Post
ফল আমদানিতে উৎসে কর কমলো

ফল আমদানিতে উৎসে কর কমলো

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh